HomeBig newsআগামী সপ্তাহেই রাজ্যে ঢুকছে বর্ষা! জেনে নিন হাওয়া বদলের মেগা আপডেট
Monsoon In India

আগামী সপ্তাহেই রাজ্যে ঢুকছে বর্ষা! জেনে নিন হাওয়া বদলের মেগা আপডেট

রবিবার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও কিছু এলাকায় অগ্রসর হয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন

ওয়েব ডেস্ক: ইতিমধ্যে ভারতের সীমানায় প্রবেশ করেছে মৌসুমি বায়ু (Monsoon Air)। ভারতের মূল ভূখণ্ডে বর্ষা (Monsoon In India) এখনও ঢোকেনি। জোড়া ঘুর্ণাবর্তের প্রভাবে বাংলা সহ দেশের একাধিক রাজ্যে চলছে ভারী বৃষ্টি (Heavy Rainfall)। এর মধ্যেই বর্ষার আগমন নিয়ে বড়সড় আপডেট দিল মৌসম ভবন (IMD)। রবিবার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও কিছু এলাকায় অগ্রসর হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর ফলে উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ এবং বঙ্গোপসাগরের আরও বড় এলাকা এখন বর্ষার আওতায় এসেছে।

আবহাওয়া দফতরের লেটেস্ট বুলেটিন অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের অবশিষ্ট অংশ, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের আরও কিছু এলাকা এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির বিস্তীর্ণ অংশে প্রবেশ করেছে। রবিবার সম্পূর্ণভাবে বর্ষার আওতায় এসেছে নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম। পাশাপাশি ত্রিপুরা, অসম এবং অরুণাচল প্রদেশের আরও কিছু অংশেও বর্ষার অগ্রগতি হয়েছে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: ‘গতকাল তো ট্রেলার দেখেছে সরকার…,’ শিক্ষামন্ত্রীকে বিরাট হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

বর্তমানে মৌসুমি বায়ুর উত্তর সীমারেখা আরব সাগর হয়ে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশ অতিক্রম করে উত্তর-পূর্ব ভারতের দিকে বিস্তৃত রয়েছে। এর ফলে দেশের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বর্ষা সক্রিয় হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও দ্রুত অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে। এই সময়ের মধ্যে মহারাষ্ট্রর আরও বিস্তীর্ণ এলাকা, কর্নাটকের বাকি অংশ, তেলঙ্গানার কিছু অংশ, অন্ধ্রপ্রদেশের আরও বিস্তীর্ণ অঞ্চল এবং তামিলনাড়ুর অবশিষ্ট অংশে বর্ষা প্রবেশ করতে পারে।

একইসঙ্গে ছত্তিশগড় ও ওড়িশার কিছু অংশেও বর্ষা পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আগামী কয়েক দিনের মধ্যেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পার্বত্য ও তরাই-ডুয়ার্স সংলগ্ন অঞ্চল তথা উপ-হিমালয় পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং সিকিমে মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় উত্তর-পূর্ব ভারত এবং পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় বৃষ্টি বৃদ্ধি পেতে পারে। এর ফলে আগামী কয়েক দিনে উত্তরবঙ্গসহ পূর্ব ভারতের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News