Monday, February 16, 2026
HomeJust Inহামলার ভুয়ো মেডিক্যাল শংসাপত্র দিয়ে হাইকোর্টে মামলা, আইনের ছাত্রের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ

হামলার ভুয়ো মেডিক্যাল শংসাপত্র দিয়ে হাইকোর্টে মামলা, আইনের ছাত্রের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ

কলকাতা:বিভিন্ন সময় অভিযোগ ওঠে পুলিশ শাসকদলের পক্ষ নিয়ে বিরোধী দলের রাজনীতিকদের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করছে। সেরকমই মুর্শিদাবাদের (Murshidabad) সুতির (Suti) এক বাসিন্দা অভিযোগ করেছিলেন, বিরোধী দলে রাজনীতি করায় পুলিশ তাঁকে নানাভাবে হেনস্তা করছে। তিনি সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। তাঁর অভিযোগের স্বপক্ষে মে়ডিক্যাল শংসাপত্রও (Medical Certificate) জমা করেছিলেন। কিন্তু, আদতে তা ছিল জাল। অভিযুক্ত মাসুদ শেখ একজন আইনের ছাত্র। এবার সেই অভিযোগকারী ছাত্রটির বিরুদ্ধে এফআইআর করার  নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। প্রয়োজনে গ্রেফতার করতেও বলা হয়েছে।

আদালত সূত্রে জানা গিয়েছে,  জাল মেডিক্যাল সার্টিফিকেট দিয়ে হাইকোর্টে মামলা করার অভিযোগে মুর্শিদাবাদের সুতির বাসিন্দা ওই আইনের  ছাত্রের বিরুদ্ধে  এফআইআর করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, সুতি থানা এখনই ওই অভিযুক্ত মাসুদ শেখের বিরুদ্ধে এফআইআর করে তাঁকে প্রয়োজনে হেফাজতে নেবে। এই নিয়ে তদন্ত করে ১৩ ফেব্রুয়ারি এই নির্দেশ কার্যকর করার বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে আদালতে।

আরও পড়ুন: স্যালাইন কাণ্ড: কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হবে

উল্লেখ্য, সুতির বাসিন্দা ওই যুবকের অভিযোগ ছিল, গত ১০ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ তিনি একটি মিছিল থেকে বাড়ি ফেরার পথে তাঁর উপরে কয়েকজন হামলা চালায়। জখম অবস্থায় তাঁকে সুতি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাইকোর্টের নির্দেশে পুলিশ তাঁকে নিরাপত্তা দেয়। সোমবার রাজ্য সরকার  জানায়, ব্লক স্বাস্থ্য আধিকারিক থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, ওই মেডিক্যাল সার্টিফিকেট জাল। সেই শংসাপত্রে অন্য একজনের সই করা রয়েছে।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

toto DEPOBOS https://valebasemetals.com/join-us/ evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS idn slot