Thursday, July 2, 2026
HomeScrollবিধ্বংসী টর্নেডোতে লণ্ডভণ্ড সন্দেশখালি! মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করল সিপিএম
Sandeshkhali Tornado

বিধ্বংসী টর্নেডোতে লণ্ডভণ্ড সন্দেশখালি! মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করল সিপিএম

সন্দেশখালি: বিধ্বংসী টর্নেডোর (Tornado) দাপটে তছনছ সন্দেশখালি (Sandeshkhali)। ঝড়ের দাপটে বাড়ি ভেঙে আহত হয়েছেন বেশ কয়েকজন বাসিন্দা। তাই সন্দেশখালির সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের উত্তর পাথরঘাটা ও দিঘির পাড়ের আহত ব্যক্তিদের জন্য মেডিকেল ক্যাম্পের (Medical Camp) আয়োজন করল সিপিএম (CPIM)। দিঘির পাড় ও পাথরঘাটার মধ্যবর্তী এলাকা পশ্চিম দিঘিরপাড়ে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) সন্দেশখালি বিধানসভার উদ্যোগে পিপলস রিলিফ কমিটির সহযোগিতায় রাজ্য তথা দেশের অন্যতম স্বনামধন্য চিকিৎসক ডঃ ফুয়াদ হালিমের নেতৃত্বে ৬ জনের মেডিক্যাল টিম করে অনুষ্ঠিত হল মেডিক্যাল ক্যাম্প (Medical Camp)।

বিধ্বংসী টর্নেডোর দাপটে আক্রান্তরা ছাড়াও প্রায় ১৫০ জন রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। চিকিৎসার পাশাপাশি সকল রোগীকে মেডিক্যাল ক্যাম্প (Medical Camp) থেকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এই ঘটনায় রেখা পাত্রের সন্দেশখালিতে বিজেপির দেখা মেলেনি। দুর্গতদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে শাসক দল তৃণমূল ও সিপিএম।

আরও পড়ুন: রাতভর বৃষ্টি! ভয়াবহ ধসে ভাঙল ব্রিজ! দার্জিলিংয়ে মৃত্যুমিছিল, হাহাকার

এই মেডিক্যাল ক্যাম্পে ডঃ ফুয়াদ হালিম ছাড়াও উপস্থিত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য কমরেড রণজিৎ নাথ, সন্দেশখালি ২ এরিয়া কমিটির সদস্য কমরেড প্রদীপ্ত সরকার, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য কমরেড অমর মাহাত, সন্দেশখালি ১ এরিয়া কমিটির সদস্য কমরেড দেবাশীষ মন্ডল সহ প্রমুখ।

উল্লেখ্য, বিজয়া দশমীর দুপুরে আচমকাই প্রবল বেগে ঝড় বইতে শুরু করে সন্দেশখালির আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এবং পাশের হুলোপাড়ার উপর দিয়ে। কিছু বুঝে ওঠার আগেই সব কিছু তছনছ হয়ে যায়। ঝড়ের তাণ্ডবে ঘরের বহু গুরুত্বপূর্ণ আসবাবপত্রও নষ্ট হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া ঝড়ের দাপটে বাড়ি ভেঙে আহত হয়েছেন বেশ কয়েকজন বাসিন্দাও। যাঁদের মধ্যে ৩-৪ জনের আঘাত গুরুতর বলেই খবর হাসপাতাল সূত্রে। তাঁদের সকলেরই চিকিৎসা চলছে সন্দেশখালি গ্রামীণ হাসপাতালে। অন্যদিকে, ঝড়ের তাণ্ডবের পর সরজমিনে পাথরঘাটা গ্রামে গিয়ে ঘটনা চাক্ষুষ করেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। তাঁর সঙ্গে ছিল স্থানীয় পুলিশ প্রশাসনও। ক্ষতিগ্রস্তদের সঙ্গে এদিন কথা বলে পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি । শুধু তাই নয়, এদিন সন্ধ্যায় হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার তদারকি করেন স্থানীয় বিধায়ক। ঘটনায় তৃণমূল ও সিপিএমের তৎপরতা নজরে আসতেই, স্বাভাবিকভাবেই বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

দেখুন অন্য খবর 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO