Wednesday, March 25, 2026
HomeScroll৩১ ডিসেম্বর ‘দিল্লি চলো’ অভিষেকের
Abhishek Banerjee

৩১ ডিসেম্বর ‘দিল্লি চলো’ অভিষেকের

নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

কলকাতা: এসআইআর (Special Intensive Revision-SIR) ইস্যুতে জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার সন্ধ্যায় তিনি নামের অসঙ্গতি বা ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’ প্রসঙ্গে জাতীয় নির্বাচন কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ জানান।

এই ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ৩১ ডিসেম্বর তিনি দিল্লি যাবেন। সেখানে তিনি জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন বলে জানান। ডায়মন্ড হারবারের সাংসদের বক্তব্য, কোন যুক্তিতে ১ কোটি ৩৬ লক্ষ মানুষের নাম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, সে বিষয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা দাবি করা হবে।

আরও পড়ুন: ওড়িশায় পরিযায়ী খুনে প্রতিবাদ মমতার, জুয়েল রানার পরিবারের পাশে থাকার বার্তা

অভিষেক আরও জানান, শুধু ব্যাখ্যা নয়, এসআইআর সংক্রান্ত পূর্ণাঙ্গ তালিকা নির্বাচন কমিশনকে প্রকাশ করতে হবে। তাঁর দাবি, তালিকা প্রকাশ না হলে বিষয়টি আরও সন্দেহজনক হয়ে উঠবে। একইসঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তালিকা প্রকাশ না হলে জাতীয় নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। তাঁর বক্তব্য, গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নে তৃণমূল কোনওভাবেই আপস করবে না।

এসআইআর ইস্যুতে তৃণমূলের এই অবস্থান ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। নির্বাচন কমিশনের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot