Saturday, August 8, 2026
HomeScrollদিঘার কাছেই ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, আজ সারাদিন বৃষ্টির দাপট কলকাতা-সহ দক্ষিণবঙ্গে!
Weather Update

দিঘার কাছেই ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, আজ সারাদিন বৃষ্টির দাপট কলকাতা-সহ দক্ষিণবঙ্গে!

ঘণ্টায় ৫০-৬০ কিমি ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস

কলকাতা: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে দিঘার কাছাকাছি পৌঁছেছে। তার জেরেই মঙ্গলবার কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে দিনভর বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Rain Forecast)। আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপের সরাসরি প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে (Weather Update)।

সকালের পর থেকেই কলকাতার আকাশ ঘন মেঘে ঢাকা। শহরের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হালকা বৃষ্টি। তবে দিনের অগ্রগতির সঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

আরও পড়ুন: ইটভাটা লুট মামলায় অনুব্রতকে আগাম জামিন, তদন্তে সহযোগিতার শর্তে স্বস্তি হাইকোর্টে

আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়াও বাঁকুড়া, হাওড়া ও উত্তর ২৪ পরগনাতেও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। তবে আবহাওয়া দফতরের আশা, আগামী দু’দিনের মধ্যে নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করবে। তাতে বৃষ্টির দাপটও অনেকটাই হ্রাস পাবে। ততদিন পর্যন্ত উপকূলবর্তী এলাকা এবং জল জমার প্রবণতা রয়েছে এমন জায়গায় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor