HomeBig news‘পুলিশ হেফাজতে’ তৃণমূল কর্মীর মৃত্যু, হালিশহরে মুখ্যমন্ত্রী শুভেন্দু, থানার আইসি ক্লোজ, তদন্তকারী...
Suvendu Adhikari

‘পুলিশ হেফাজতে’ তৃণমূল কর্মীর মৃত্যু, হালিশহরে মুখ্যমন্ত্রী শুভেন্দু, থানার আইসি ক্লোজ, তদন্তকারী আধিকারিক সাসপেন্ড

মৃতের পরিবারের সঙ্গে দেখা করে স্ত্রীকে চাকরি ও ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক : ‘পুলিশ হেফাজতে’ তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় সোমবার সকালে হালিশহরে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মন্ত্রী অর্জুন সিং, সুমনা সরকার, স্থানীয় বিধায়ক, রাজ্য পুলিশের ডিজি এবং ব্যারাকপুরের সিপিকে সঙ্গে নিয়ে নিহতের পরিবারের সঙ্গে দেখা করলেন তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে করলেন বড় পদক্ষেপ।

নিহতের বাড়ি থেকে বেরিয়ে হালিশহর থানার আইসিকে ক্লোজ এবং তদন্তকারী আধিকারিককে সাসপেন্ড করার সিদ্ধান্ত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু (Suvendu Adhikari)। পাশাপাশি ঘটনার তদন্তের দায়িত্ব জেলাশাসককে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা সত্যি হলেও কীভাবে মৃত্যু হয়েছে, তা তদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত বলা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী বলেছেন, মৃত’র স্ত্রী একটা চিঠি দিয়েছেন। ওঁর স্ত্রী আমাকে বলেছেন, আপনাকে ‘দোষী’ পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দু’টি বাচ্চা রয়েছে। আমার ভবিষ্যৎ ও বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিতে হবে। তার পরেই কড়া ব্যবস্থা নেন মুখ্যমন্ত্রী

আরও খবর : দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় দুর্যোগের আশঙ্কা, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

এছাড়া, নিহতের স্ত্রীকে মুখ্যমন্ত্রীর অ্যাটেনডেন্ট হিসাবে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন শুভেন্দু। বলেছেন, “পরীক্ষা ছাড়া তো আমি চাকরি দিতে পারি না। তাই এই চাকরি দিলাম। উনি রাজি হয়েছেন।” তাঁর দুই সন্তানের ভবিষ্যৎ ও পড়াশোনার জন্য মুখ্যমন্ত্রীর তহবিল থেকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথাও জানান তিনি। ঘটনার দ্রুত তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন শুভেন্দু। একই সঙ্গে পরিবারের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি।

[youtube-feed feed=1]
Read More

Latest News