Saturday, February 7, 2026
HomeScrollআজ জ্ঞানেশ কুমার ও মুখ্যমন্ত্রী হাইভোল্টেজ বৈঠক, থাকবে কমিশনের ফুল বেঞ্চ  
Mamata Banerjee Gyanesh Kumar Meeting

আজ জ্ঞানেশ কুমার ও মুখ্যমন্ত্রী হাইভোল্টেজ বৈঠক, থাকবে কমিশনের ফুল বেঞ্চ  

রবিবারই দিল্লি পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ওয়েবডেস্ক- এসআইআর (SIR) আবহে অচলাবস্থা রাজ্যে। সাধারণ মানুষ থেকে বৃদ্ধ, প্রতিবন্ধী সহ একাধিক গণ্যমান্য ব্যক্তিদের নাম উঠেছে এসআইআর শুনানির তালিকায়। প্রথম থেকেই কমিশনের গোটা এসআইআর প্রক্রিয়া নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বার বার বিভিন্ন জনসভা থেকে নির্বাচন কমিশনকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি। গোটাটাই বিজেপি (BJP ) ও কমিশনের (Election Commission)  চক্রান্ত বলে দাবি করেছেন । এই পরিস্থিতি নিয়ে কমিশনকে অভিযোগ জানিয়ে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ।

এই নিয়ে এখনও ৬টি চিঠি নির্বাচন কমিশনকে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই উত্তপ্ত আবহে নির্বাচন কমিশন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসতে চলেছেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Chief Election Commissioner Gyanesh Kumar) সঙ্গে মুখোমুখি বৈঠক করবেন তিনি।। রবিবারই দিল্লি পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবে কমিশনের ফুল বেঞ্চ। বিকেল ৪ টের সময় আজ এই বৈঠক। আজ সব মহলের নজর এই বৈঠকের দিকে। নির্বাচনের আবহে কমিশন ও মুখ্যমন্ত্রীর বৈঠক তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন-  আইনি লড়াইয়ে মুখ্যমন্ত্রী নিজে! নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেন মমতা

উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই একাধিক অভিযোগ। একদিকে বিএলও-এর উপর অত্যাধিক কাজের চাপ, অপর দিকে টেনশনে বিএলও-দের মৃত্যু, কম সময়ে প্রক্রিয়া শেষ করার জন্য কমিশনের চাপ, জীবিত ভোটারদের মৃত বলে দেখানো একাধিক অভিযোগ নিয়ে সরব মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে এসআইআর শুনানির শুরুর পর থেকেই সাধারণ মানুষ থেকে বিশিষ্ট ব্যক্তিদেরও ডেকে পাঠানো হয়েছে। শুনানিতে ডাক পেয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনও। এর পরেই আরও ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। বিজেপি সরকার ও নির্বাচন কমিশনকে আক্রমণ করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

Read More

Latest News