Sunday, June 28, 2026
HomeScrollখসড়া তালিকায় ১.৩৬ কোটি ভোটারের তথ্যে অসঙ্গতি!
SIR

খসড়া তালিকায় ১.৩৬ কোটি ভোটারের তথ্যে অসঙ্গতি!

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে বিএলও সংগঠনগুলির তরফে

ওয়েব ডেস্ক : সম্প্রতি বাংলায় শেষ হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর (SIR)–এর কাজ। তার পরেই প্রাথমিকভাবে একটি খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের (Election Commission) তরফে। জানা যাচ্ছে, ভোটার তালিকায় নাম ওঠা প্রায় ১.৩৬ কোটি ভোটারের ক্ষেত্রে অসঙ্গতি পাওয়া গিয়েছে। কমিশন নির্দেশ দিয়েছে, বাড়ি বাড়ি গিয়ে তথ্যগুলি যাচাই করে ফের আপলোড করতে হবে। এই তথ্যগুলি যে বিএলও নিজে যাচাই করছেন, তা মুচলেকা দিয়ে জানাতে হবে। আর এ নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে বিএলও (BLO) সংগঠনগুলির তরফে।

সূত্রের খবর, ১ কোটি ৬৭ লক্ষ ৪৫ হাজার ৯১১ জনের ভোটারের (Voters) দেওয়া তথ্যে বেশ কিছু অসঙ্গতি পেয়েছে কমিশন। এই ভোটারদের মধ্যে অনেকের ক্ষেত্রে বাবার নাম মেলেনি। সেই সংখ্যা হল ৮৫ লক্ষ ১ হাজার ৪৮৬ জন। বেশ কয়েকজন ভোটার একই ব্যক্তিকে দিয়ে নিজেদের প্রোজেনি ম্যাপিং করিয়েছেন। সেই সংখ্যা হল ২৪ লক্ষ ২১ হাজার ১৩১ জন। বাবার সঙ্গে সন্তানের মধ্যে বয়সের ফারাক ১৫ বছর বা তার থেকে কম রয়েছে অনেকের। সেই সংখ্যা হল ১১ লক্ষ ৯৫ হাজার ২৩০ জন। সঙ্গে সন্তানের বয়সের সঙ্গে বাবার বয়সের ফারাক রয়েছে এমন সংখ্যা হল ৮ লক্ষ ৭৭ হাজার ৭৩৬ জন।

আরও খবর : স্কুলছাত্রীকে শ্লীলতাহানি! খড়দহে গ্রেফতার বিজেপি নেতা

লিঙ্গ মেলেনি ভোটারের, এমন সংখ্যা হল ১৩ লক্ষ ৪৬ হাজার ৯১৭ জন। ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই এমন সংখ্যা হল ২০ লক্ষ ৭৪ হাজার ২৫৬ জন। ঠাকুরদা বা ঠাকুরমার সঙ্গে বয়সের ফারাক ৪০ বছর বা তার থেকে কম, এমন ভোটারের সংখ্যা ৩ লক্ষ ২৯ হাজার ১৫২ জন। তবে পরবর্তীতে সব কিছু যাচাই করে এই সংখ্যা কমে হয়েছে ১.৩৬ কোটিতে। আর এই সন্দেহজনক ভোটারদের শুনানিতে কমিশন ডাকবে বলেই জানা যাচ্ছে।

এত সংখ্যক ভোটারদের তথ্য সঠিক কি না তা খতিয়ে দেখতে বিএলও (BLO) অ্যাপে নতুন ফিচার এনেছে কমিশন। তবে আবার নতুন কাজ, তার উপর তথ্য যাচাই করার পর মুচলেকা দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিএলও সংগঠনগুলি। ইতিমধ্যে কমিশনের তরফে বিএলওদের নোটিস পাঠানো হয়েছে বলে খবর।

দেখুন অন্য খবর :

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO