Wednesday, August 19, 2026
HomeScrollভুবনেশ্বরে ফের পরিযায়ী শ্রমিকদের উপর দুষ্কৃতীদের হামলা

ভুবনেশ্বরে ফের পরিযায়ী শ্রমিকদের উপর দুষ্কৃতীদের হামলা

তাঁদের ভুবনেশ্বরের এইমস হাসপাতালে ভর্তি করা হয়

মুর্শিদাবাদ: ভুবনেশ্বরে কাজে গিয়ে ফের দুষ্কৃতীদের হামলার শিকার হলেন মুর্শিদাবাদের ৮ জন পরিযায়ী শ্রমিক। গত ২৪ শে আগস্ট ভগবানগোলা, লালগোলা ও ফারাক্কা থেকে জনশতাব্দী এক্সপ্রেসে ভুবনেশ্বর যান বেশকিছু শ্রমিক। কাজের জায়গায় যোগ দেওয়ার পরদিনই তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। শ্রমিকদের মধ্যে রয়েছেন, ফারাক্কার তিনজন, লালগোলা ব্লকের তিনজন, রানীতলা থানার অন্তর্গত ভগবানগোলা ২ নম্বর ব্লকের সৈয়দপুর গ্রামের একজন এবং ভগবানগোলা ১ নম্বর ব্লকের কাশিপুর এলাকার একজন। হামলার পর আহত অবস্থায় তাঁদের ভুবনেশ্বরের এইমস হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে আব্দুল আলীম নামে কাশিপুরের এক শ্রমিক বাড়ি ফিরে বর্তমানে ভগবানগোলার কানাপুকুর হাসপাতালে চিকিৎসাধীন। তিনিই গোটা ঘটনার বর্ণনা দেন। তাঁর কথায়, তাঁকে বাদ দিয়ে বাকি সাতজন এখনও ভুবনেশ্বরের এইমস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে সৈয়দপুর গ্রামের এক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তিনি ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

আরও পড়ুন: বাংলার শিল্পীদের হাতেই তৈরি হচ্ছে ভিনরাজ্যের দুর্গার গহনা

আব্দুল আলীমকে প্রাথমিক চিকিৎসার পর ভগবানগোলার কানা পুকুর হাসপাতাল থেকে কর্তব্যরত চিকিৎসক লালবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, বাংলার শ্রমিকরা বারবার ওড়িশায় আক্রান্ত হলেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না কেন। খবর পেয়েই লালবাগ মহকুমা হাসপাতালে যান ভগবানগোলা বিধানসভার বিধায়ক বেয়াত হোসেন সরকার। আক্রান্ত পরিযায়ী শ্রমিকের সঙ্গে কথা বলেন তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বিধায়ক।

দেখুন খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor