HomeScrollশিয়ালদহ ডিভিশনে বাড়ল লোকাল ট্রেন পরিষেবা, কবে থেকে মিলবে পরিষেবা?
Sealdah Division

শিয়ালদহ ডিভিশনে বাড়ল লোকাল ট্রেন পরিষেবা, কবে থেকে মিলবে পরিষেবা?

যাত্রীদের চাপ কমাতে বড় ঘোষণা রেলের, বাড়ল লোকাল ট্রেন...

কলকাতা: শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division) বাড়ল লোকাল ট্রেন পরিষেবা (Local Trains)। শিয়ালদহ দক্ষিণে ডায়মন্ড হারবার শাখায় যাত্রী চাহিদা পূরণে অতিরিক্ত পরিষেবা করল পূর্ব রেলের। গত ৯ জুন সকালে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে যাত্রী অবরোধে বারুইপুর ডায়মন্ড হারবার শাখায়। অতিরিক্ত মহিলা কামড়ায় উঠতে চেয়ে বিক্ষোভ দেখান পুরুষ যাত্রীরা। সকালের সময় ভিড় নিয়ন্ত্রণে অতিরিক্ত ট্রেন যুক্ত হল টাইম টেবিলে। শিয়ালদহ–ডায়মন্ড হারবার ও শিয়ালদহ–হাসনাবাদ শাখায় অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৫ জুন থেকে অতিরিক্ত ট্রেনগুলি চলবে বলে জানানো হয়েছে। এ ছাড়াও একটি ট্রেনের পরিষেবা সম্প্রসারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তি জারি করে রেল জানিয়েছে, শিয়ালদহ–ডায়মন্ড হারবার শাখায় সোমবার থেকে শনিবার পর্যন্ত বিশেষ পরিষেবা শুরু হবে। জানানো হয়েছে, সোনারপুর থেকে ডায়মন্ড হারবারে নতুন ট্রেন চলবে। সোনারপুর থেকে ভোর ৬টা ৫ মিনিটে ছেড়ে ডায়মন্ড হারবার ঢুকবে সকাল ৭টা ১০ মিনিটে।ডায়মন্ড হারবার ছেড়ে রওনা সকাল ৭টা ২২ মিনিটে। শিয়ালদহ পৌঁছবে সকাল ৮টা ৫৮ মিনিটে। শিয়ালদহ থেকে ফের ছাড়বে সকাল ৯টা ৩৫ মিনিটে, সোনারপুর আসবে সকাল ১০টা ১০ মিনিটে।প্রতিদিন বিকেল ৩টে ২০ মিনিটে হাসনাবাদ থেকে বেরোবে ট্রেন। বারাসত পৌঁছবে বিকেল ৪টা ৩৯ মিনিটে।সকাল ৮টা ৫৮ মিনিটে ছাড়া ৩৩৪৩১ আপ শিয়ালদহ–বারাসত লোকাল ট্রেনটি এখন হাসনাবাদ পর্যন্ত যাবে। এই ট্রেন সকাল ১১টা ৬ মিনিটে হাসনাবাদ পৌঁছবে।

আরও পড়ুন: জীবনকৃষ্ণর বাড়িতে সিআইডি হানা! ‘সাতকড়ি’ ভবনে জোরদার তল্লাশি তদন্তকারী সংস্থার

ব্যস্ত সময়ে ট্রেনে যাত্রীদের চাপ বেড়েছে। অফিস টাইমে মারাত্মক ভিড় হয়। ট্রেন বাড়ানোর দাবি ছিল যাত্রীদের। পাশাপাশি, লোকাল ট্রেনে এখন মোট ৩টি কামরা মহিলা সংরক্ষিত। সম্প্রতি ডায়মন্ড হারবার শাখায় মহিলা কামরা কমানোর দাবিতে আন্দোলন করেছিলেন যাত্রীদের একাংশ। পূর্বে মহিলা কামরা বৃদ্ধি পাওয়ার পর শিয়ালদহ দক্ষিণ শাখায় ২ জোড়া স্পেশাল ট্রেন ইতিমধ্যেই চলাচল করছে। তার সঙ্গে যুক্ত হল আরও একটি পরিষেবা।

[youtube-feed feed=1]
Read More

Latest News