HomeScrollমদন মিত্রের বাড়িতে পুলিশের হানা!
Madan Mitra

মদন মিত্রের বাড়িতে পুলিশের হানা!

পুলিশের এই অভিযানকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে

ওয়েব ডেস্ক : মদন মিত্রের (Madan Mitra) গ্রুপে পুলিশের (Police) হানা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (দক্ষিণ) দ্যুতিমান ভট্টাচার্যের নেতৃত্বে এই অভিযান চালানো হয় বলে খবর। তবে বাড়িতে ছিলেন না তৃণমূল (TMC) বিধায়ক। জানা গিয়েছে, অবশেষে তালা ভেঙে ঘরে ঢোকে পুলিশ। এর পর তল্লাশি চালিয়ে তালা বন্ধ করে বেরিয়ে য়ান তদন্তকারীরা।

প্রথমিকভাবে জানা যাচ্ছে, কামারহাটিতে (Kamarhati) যে জমির উপর মদন মিত্রের বাড়িটি রয়েছে, সেটি একটি কেন্দ্রীয় সংস্থার। তবে কীভাবে সেই জমির উপর বাড়িটি তৈরি করা হয়েছে, সেটাই খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশের এই অভিযানকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও খবর : তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগ! ভিনরাজ্য থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

রবিবার দুপুরে এই অভিযান চালায় পুলিশ (Police)। সূত্রের খবর, এই বাড়িতে মাঝে মধ্যে থাকেন তৃণমূল বিধায়ক। তবে মদন মিত্র এই বাড়ির মালিক কি না, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, কামারহাটির ওই বাড়ি থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে।

সূত্রের খবর, বর্তমানে মদন (Madan Mitra) রয়েছেন দক্ষিণ কলকাতার বাড়িতে। এদিকে অভিষেকের উপর আক্রমণের ঘটনার পর রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠকে বসছে তৃণমূলের পরিষদীয় দল। সেখানে কতজন যোগ দেন, সেদিকে নজর রয়েছে অনেকের। জানা যাচ্ছে, এই বৈঠকে যোগ দিতে পারেন মদন।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News