Thursday, June 18, 2026
HomeScrollগলফগ্রিনে হাড়হিম কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার যুগলের দেহ
Golfgreen Incident

গলফগ্রিনে হাড়হিম কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার যুগলের দেহ

ঘটনাস্থল থেকে গ্রেফতার ২ মদ্যপ যুবক

কলকাতা: ছুটির দুপুরে চাঞ্চল্য গলফগ্রিনে (Golfgreen)। একটি আবাসিক ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক তরুণ ও তাঁর বান্ধবীর দেহ। ঘটনায় এলাকায় ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক। ঘটনাস্থল থেকেই মদ্যপ অবস্থায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মহম্মদ দিলশাদ। তিনি তিলজলার বাসিন্দা বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। স্থানীয়দের দাবি, ওই ফ্ল্যাটে তিনি প্রায়ই বন্ধুদের নিয়ে যাতায়াত করতেন।

আরও পড়ুন: সই জাল বিতর্ক, দলবদলের জল্পনা, অভিষেক-কাণ্ড, কালীঘাটে মমতার বৈঠকে নজর তৃণমূলের অন্দরে

রবিবার দেহ উদ্ধারের সময় ফ্ল্যাটের ভিতরে দুই যুবককে মদ্যপ অবস্থায় পাওয়া যায়। পরে তাঁদের আটক করে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে। তবে কীভাবে ওই তরুণ ও তরুণীর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থল ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, ফ্ল্যাটে দীর্ঘ সময় ধরে কোনও অস্বাভাবিক পরিস্থিতি চলছিল। তবে খুন নাকি অন্য কোনও কারণ, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ফ্ল্যাটটি ভাড়াবাড়ি হিসেবে ব্যবহৃত হত। সেখানে নিয়মিত যাতায়াত ছিল একাধিক যুবকের। ঘটনার পর সেই ফ্ল্যাটে যাঁরা ছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দেহ দু’টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা মিলবে বলে তদন্তকারীদের আশা।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে গলফগ্রিন এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। প্রতিবেশীদের একাংশের দাবি, ভোর থেকেই ফ্ল্যাটে অস্বাভাবিক নীরবতা ছিল। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেহ উদ্ধার করে। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO