Wednesday, July 15, 2026
HomeScrollবাড়িতেই হাসপাতাল-পরিকাঠামো, সোমবার কি ভবানীভবনে যাবেন অভিষেক?
CID Summon Abhishek Banerjee

বাড়িতেই হাসপাতাল-পরিকাঠামো, সোমবার কি ভবানীভবনে যাবেন অভিষেক?

সোমবারই অভিষেককে ভবানীভবনে তলব করেছে সিআইডি

কলকাতা: সোনারপুরে বিক্ষোভ (Sonarpur Incident) ও হেনস্তার ঘটনার পর কার্যত কালীঘাটের (Kalighat) বাড়িতেই ‘হাসপাতাল-পরিকাঠামো’ তৈরি করে চিকিৎসা চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। প্রেসার ওঠানামা করছে বলে জানা যাচ্ছে, মাঝে মধ্যে অক্সিজেনও দেওয়া হচ্ছে। স্যালাইনের ব্যবস্থার পাশাপাশি আইসিইউ-প্রশিক্ষিত নার্সের নজরদারিতে রয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক (CID Summon Abhishek Banerjee)।

ঘটনার পর একের পর এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কোনও গুরুতর আঘাত নেই বলে জানানো হয়। সেই কারণেই রাতে কালীঘাটের বাড়িতেই ফিরিয়ে আনা হয় তাঁকে। সূত্রের খবর, রাতভর তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন: সই জাল বিতর্ক, দলবদলের জল্পনা, অভিষেক-কাণ্ড, কালীঘাটে মমতার বৈঠকে নজর তৃণমূলের অন্দরে

চিকিৎসক সূত্রে জানা যাচ্ছে, হঠাৎ আঘাত ও মানসিক চাপে তাঁর শারীরিক অবস্থায় ওঠানামা দেখা দিচ্ছে। রাতে বমিভাব, প্রেসার পরিবর্তন এবং চোখের পুরনো সমস্যার কথাও উঠে এসেছে। আঘাতের সময় চশমা ভেঙে যাওয়ায় চোখের পরিস্থিতিও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন অভিষেক। বাইরে বেরোনোর ক্ষেত্রে কড়াকড়ি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত পূর্ণ বিশ্রাম জরুরি।

এই পরিস্থিতির মধ্যেই নতুন করে জটিলতা তৈরি করেছে সিআইডি-র তলব। বিধানসভার সই জাল সংক্রান্ত মামলায় সোমবার ভবানীভবনে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে। শনিবারই তাঁর বাড়িতে পৌঁছে নোটিস দেন সিআইডি আধিকারিকরা।

তবে বর্তমান শারীরিক অবস্থায় তিনি সোমবার হাজিরা দিতে পারবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আইনজীবী ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হাজিরা পিছোনোর আবেদন করা হতে পারে বলেও প্রশাসনিক মহলে জল্পনা।

সূত্রের খবর, এখনই তাঁকে হায়দরাবাদে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেই। আপাতত বাড়িতেই চিকিৎসা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক মহলের নজর এখন একটাই প্রশ্নে, সোমবার কি সত্যিই সিআইডির তলবে ভবানীভবনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নাকি স্বাস্থ্যজনিত কারণে সময় চেয়ে নেবেন তিনি?

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot