Tuesday, June 16, 2026
HomeScroll‘...আমার কী উখড়ে দেবে?’ বোমা ফাটালেন দিলীপ ঘোষ

‘…আমার কী উখড়ে দেবে?’ বোমা ফাটালেন দিলীপ ঘোষ

ওয়েবডেস্ক: যারা আমার বিরুদ্ধে থেকে কিছু করতে পারেনি, তারা পার্টিতে থেকে আমার কী উখড়ে দেবে? বোমা ফাটালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রাক্তন বিজেপি (BJP) রাজ্য সভাপতি শনিবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তাঁর বিরোধী গোষ্ঠীর (Opposition Party) নেতাদের। দীঘার (Digha) জগন্নাথ মন্দিরের উদ্বোধনে দিলীপ ঘোষের হাজির হওয়ার পর থেকে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। সস্ত্রীক দিল ঘোষ উপস্থিত হয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে হাসি মুখে ছবিও তুলেছেন তিনি। এই ঘটনায় বিজেপিতে তাঁর বিরোধী গোষ্ঠীর নেতারা উঠেপড়ে লেগেছেন। তবে তাতে দিলীপ ঘোষের বেপরোয়া মনোভাবের কোনও দল ঘটছে না। বরং তিনি একের পর এক তীর নিক্ষেপ করেই চলেছেন।

রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষের উত্থান ঝড়ের গতিতে প্রথম থেকেই তিনি ঠোঁটকাটা বেপরোয়া। তবে রাজ্য বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে তাঁর দূরত্ব সর্বজন বিদিত। ক্রমশ সেই ফাটল চওড়া হচ্ছে। রাজ্য বিজেপির সবচেয়ে সফল সভাপতির কথায়, বেশিরভাগ তাঁরাই আমার বিরুদ্ধে, যাঁরা তৃণমূলে থেকে আমাকে কালো পতাকা দেখাতেন। হিম্মত থাকলে তৃণমূলের নেতা মন্ত্রীকে কালো পতাকা দেখাক। তাঁদের বিরুদ্ধে কোনও কথা নেই। আমার বিরুদ্ধে একটা অভিযান চলছে। এরা কতদিন বিজেপিতে থাকবেন তার ঠিক নেই।

আরও পড়ুন: কারো কারো পেট ব্যথা হচ্ছে, নাম না করে শুভেন্দুকে তোপ দিলীপের

দিলীপ ঘোষ আরএসএসের প্রচারক ছিলেন। সেখান থেকে আচমকাই বিজেপিতে উত্থান। রাজ্য বিজেপির সভাপতি, বিধায়ক, সাংসদ। দিলীপের আলটপকা মন্তব্য মুষড়ে পড়া বিজেপির কর্মীদের অনেকের কাছে পপ টকের কাজ করে। এর আগে দিলীপে গত লোকসভা আসনে মেদিনীপুরে জেতা আসন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। দেওয়া হয় বর্ধমান-দুর্গাপুর আসনে। তখন অসন্তোষ প্রকাশ করলেও এভাবে বিজেপির ক্ষমতাসীন রাজ্য নেতাদের নিশানা করেননি তিনি। তাঁকেও আক্রমণ করা হয়নি। এখন পদ্মের দিলীপ কাঁটায় কেন্দ্রীয় নেতারা কীভাবে হস্তক্ষেপ করেন তার দিকে নজর সংশ্লিষ্ট মহলের।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO