HomeBig newsরবিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, মঙ্গলবার পর্যন্ত হলুদ সতর্কতা! ভিজবে কলকাতাও
Weather Update

রবিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, মঙ্গলবার পর্যন্ত হলুদ সতর্কতা! ভিজবে কলকাতাও

দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা, উত্তরবঙ্গেও মঙ্গলবার থেকে ফের বাড়বে দুর্যোগ

ওয়েব ডেস্ক : সপ্তাহান্তেই বদলাতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather)। রবিবার থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় ভারী বৃষ্টির (Rain)পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার পর্যন্ত চলবে এই দুর্যোগ। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তার আগে শনিবার থেকেই কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

রবিবার দক্ষিণবঙ্গের (South Bengal) বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা থাকবে।

আরও খবর : হাসপাতালে চিকিৎসা, নাকি ইঁদুরের আতঙ্ক? রোগীর বেডের পাশেই ইঁদুর ধরার যন্ত্র!

আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর থেকে মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকার উপর দিয়ে রাঁচি ও দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তর-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় থাকা ঘূর্ণাবর্তটি উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপর অবস্থান করছে। এই দুই আবহাওয়াজনিত পরিস্থিতির প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।

উত্তরবঙ্গেও (North Bengal) রয়েছে বৃষ্টির পূর্বাভাস। শনিবার দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার বৃষ্টি কিছুটা কমলেও মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। বুধবার কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News