Tuesday, March 24, 2026
HomeScrollজয়নগরে ‘বিধায়কের পরিবর্তন চাই’ পোস্টার ঘিরে ঝড়
South 24 Pargana

জয়নগরে ‘বিধায়কের পরিবর্তন চাই’ পোস্টার ঘিরে ঝড়

দুর্নীতির অভিযোগে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর

দক্ষিণ ২৪ পরগনা: আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) জয়নগর (Jainagar) বিধানসভা এলাকায় পোস্টার ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। শুক্রবার সকালে জয়নগরের বিভিন্ন এলাকায় হঠাৎই দেখা যায় একাধিক পোস্টার, যেখানে স্থানীয় বিধায়ক বিশ্বনাথ দাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে লেখা, “বিধায়কের পরিবর্তন চাই”। পোস্টারের নীচে ‘সৌজন্যে তৃণমূল কর্মীরা’ লেখা থাকায় জল্পনা আরও বেড়েছে।

জয়নগর শহর, স্টেশন সংলগ্ন এলাকা, বাজার চত্বর এবং একাধিক ব্যস্ত মোড়ে পোস্টারগুলি চোখে পড়ে। সকালে দোকানপাট খোলার সময় বিষয়টি নজরে আসতেই এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে ওঠে।

আরও পড়ুন: লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বাড়তেই পটাশপুরে উল্লাস!

এই পোস্টারকে কেন্দ্র করে বিরোধী দলগুলির দাবি, শাসকদলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এমন ঘটনা ঘটেছে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিধায়ক বিশ্বনাথ দাস। তাঁর বক্তব্য, “এই পোস্টার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। উন্নয়নের কাজ ব্যাহত করতেই পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। সাধারণ মানুষ বিভ্রান্ত হবেন না।”

জয়নগর বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর দাবি করেন, “এটি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। টাকার বিনিময়ে পঞ্চায়েতের বিভিন্ন পদে বসানো হয়েছে। আমরা শুধু বিধায়কের নয়, জয়নগর থেকে তৃণমূলেরই পরিবর্তন চাই।” তাঁর আরও দাবি, পোস্টার লাগানো ব্যক্তিরা তৃণমূলেরই কর্মী।

দক্ষিণ ২৪ পরগনা জেলা সিপিএম কমিটির সদস্য অপূর্ব প্রামাণিক বলেন, “পোস্টারে তৃণমূল কর্মীদের নাম রয়েছে। এতে স্পষ্ট, দলের ভিতরেই ক্ষোভ তৈরি হয়েছে। এটি গোষ্ঠী কোন্দলের বহিঃপ্রকাশ।”

অন্যদিকে তৃণমূল নেতা ও জেলা পরিষদের সদস্য খান জিয়ারুল হক বলেন, “তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে বিরোধীরাই এই পোস্টার দিয়েছে। আমরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। দলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেতৃত্বের—এভাবে কেউ আচরণ করতে পারে না।”

ঘটনার জেরে জয়নগরের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কারা পোস্টার লাগিয়েছে, তা নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot