Thursday, July 2, 2026
HomeScrollICC-র ভূমিকা নিয়ে প্রশ্ন! সমালোনার মুখে নাসের হুসেন
Nasser Hussain

ICC-র ভূমিকা নিয়ে প্রশ্ন! সমালোনার মুখে নাসের হুসেন

নাসের হুসেনকে ২০০৩ সালের কথা মনে করালেন নেটিজেনরা!

ওয়েব ডেস্ক : ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026)। তার আগে প্রথমে বাংলাদেশ (Bangladesh), তার পর পাকিস্তানকে (Pakistan) নিয়ে বিরক্ত আইসিসি (ICC)। তার মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন (Nasser Hussain)। স্কাই স্পোর্টসের ক্রিকেট সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থাকে সব দেশের ক্ষেত্রে একই রকম আচরণ করতে হবে। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে আইসিসি-র দৃঢ়তা নিয়েই মূলত প্রশ্ন তুলেছেন তিনি। তবে এমন মন্তব্য করে সমাজমাধ্যমে কড়া সমালোচনার মুখেও পড়লেন তিনি। অনেকেই ২০০৩ সালের বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার ইংল্যান্ডের সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে এনেছেন, যা নেওয়া হয়েছিল তৎকালীন শাসক রবার্ট মুগাবের শাসনের প্রতিবাদে।

স্কাই স্পোর্টসের ওই সাক্ষাৎকারে হুসেন (Nasser Hussain) প্রশ্ন তোলেন, “টুর্নামেন্ট শুরু হওয়ার এক মাস আগে ভারত (India) যদি বলত, ‘আমাদের সরকার চায় না যে আমরা কোনো একটি নির্দিষ্ট দেশে গিয়ে বিশ্বকাপ খেলি,’ তখন কি আইসিসি (ICC) এতটা কঠোর হতে পারত? তারা কি বলতে পারত, ‘আপনারা নিয়ম জানেন, আপনাদের কপাল খারাপ, আমরা আপনাদের টুর্নামেন্ট থেকে বের করে দিচ্ছি’?”

আরও খবর : পাকিস্তানের বয়কট নাটক নিয়ে কী বললেন সূর্যকুমার যাদব?

তিনি আরও যোগ করেন, “সব পক্ষই কেবল একটি জিনিস চায়, আর তা হল নিয়মের ধারাবাহিকতা। বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতকে একই নজরে দেখা উচিত। হ্যাঁ, ভারতের সমর্থকরা হয়তো বলতে পারেন, ‘আরও কাঁদো, আমাদের টাকা আছে!’ কিন্তু ক্ষমতার সঙ্গে দায়িত্বও জড়িয়ে থাকে।” তবে এই মন্তব্যের পরে অনেকে ২০০৩ সালের ঘটনাকে তুলে ধরেন।

উল্লেখ্য, আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পরই ভারত সফরে যেতে অস্বীকার করে বাংলাদেশ। বিসিসিআই এই সিদ্ধান্তের নির্দিষ্ট কারণ প্রকাশ না করলেও, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনার প্রেক্ষিতেই বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছেঁটে ফেলার পরই পাকিস্তানও কড়া অবস্থান নেয়। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ ম্যাচ বয়কটের সিদ্ধান্তের কথা জানায় পাক সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই এই সিদ্ধান্ত। কিন্তু এসবের মাঝে এ বিষয় নিয়ে মন্তব্য করতে গিয়ে সমালোচনার মুখে পড়লেন ইংল্য়ান্ডের প্রাক্তন অধিনায়ক (Nasser Hussain)।

দেখুন অন্য খবর :

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO