Sunday, July 26, 2026
HomeScrollবাংলার নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রধান উপদেষ্টা হলেন সুব্রত গুপ্ত
Subrata Gupta Chief Advisor

বাংলার নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রধান উপদেষ্টা হলেন সুব্রত গুপ্ত

ছাব্বিশের নির্বাচনে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন সুব্রত গুপ্ত

ওয়েবডেস্ক-  বাংলার মুখ্যমন্ত্রী (Bengal CM)  হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) । বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু। শপথগ্রহণের কয়েকঘণ্টার মধ্যেই শুভেন্দু অধিকারীর প্রধান উপদেষ্টা (Chief Advisor) নিয়োগ করা অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্তকে (Retired IAS Subrata Gupta)।  ছাব্বিশের নির্বাচনে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন সুব্রত গুপ্ত। সেই ভালো কাজের জন্য কী তাঁর এই পুরস্কার, প্রশ্ন রাজনৈতিক মহলে? অপরদিকে শুভেন্দু অধিকারীর পার্সোনাল সেক্রেটারি হলেন আইএএস শান্তনু বালা। সরকারি নিয়ম অনুসারে, যে কোনও মন্ত্রী একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ও একজন পার্সোনাল সেক্রেটারি থাকেন। এখনও নতুন মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব কে হবেন, সেই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

শান্তনু বালা ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদে ছিলেন। ২০১৭ সালের ব্যাচের আইএএস অফিসার শান্তনু বালা। এর আগে কোচবিহার ও মুর্শিদাবাদ জেলার এডিএম পদে ছিলেন তিনি। উল্লেখ্য, রাজ্যে নির্বাচন ঘোষণার পরেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল করেছিল নির্বাচন কমিশন।

আরও পড়ুন-  শপথের পরই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বর্তমানে রাজ্যের মুখ্যসচিব পদে রয়েছেন দুষ্যন্ত নারিয়ালা এবং স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনা। সরকার গঠনের পরে এই দু’টি পদে পরিবর্তনের জল্পনা ছড়িয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি।

মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পরেই প্রথম জোড়াসাঁকোর ঠাকুরবাড়িত গিয়ে রবীন্দ্রজয়ন্তীতে কবিগুরুকে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের সামনে শুভেন্দু বলেন, আমি কোনও বিতর্কিত কথা বলব না। আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সবার। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। আমি শুধু বলব, যারা এখনও সমালোচনা করছেন তাদের চৈতন্য হোক। বাংলার অনেক ক্ষতি হয়ে গিয়েছে। শিক্ষার মান হারিয়ে গিয়েছে, সংস্কৃতি ধবংস হয়ে গিয়েছে’।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99