Monday, August 17, 2026
HomeScrollআজও একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কলকাতাও?
Rain Alert

আজও একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কলকাতাও?

বজায় থাকবে অস্বস্তিকর ভ্যাপসা গরম, উত্তরে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে

ওয়েবডেস্ক-  আজ বৃষ্টি (Rain) সহ বজ্রপাত (Lightning) চলবে। একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। আবহাওয়া দফতরের (Meteorological Department) বার্তা অনুযায়ী, জোড়া ঘূর্ণাবর্ত (Twin vortex) তৈরি হয়েছে। এর ফলে ওড়িশা ও মধ্যপ্রদেশে দুটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ছত্তিশগড় থেকে মণিপুর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে।

যার জেরে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে। আর ঝড়-বৃষ্টি চলছে। বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।

সেইসঙ্গে বজায় থাকবে অস্বস্তিকর গরম। তবে কলকাতায় সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। ভ্যাপসা গরম বজায় থাকবে। আবহাওয়া দফতর বলছে, জোড়া ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আর ঝড় বৃষ্টি হচ্ছে সমানে। সমুদ্র উত্তাল হবে।  মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন-  কালীঘাটে মমতার শক্তি-পরীক্ষা! ৬৯ বিধায়ক নিয়ে বৈঠক করলেন বিদায়ী মুখ্যমন্ত্রী

শনিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা হলেও কমবে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা বাড়বে। অপরদিকে উত্তরবঙ্গে আজ ও আগামীকাল সমস্ত জেলাতেই বৃষ্টি সহ বজ্রপাত চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, ও জলপাইগুড়িতে বৃষ্টির অধিক সম্ভাবনা। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor