Sunday, July 12, 2026
HomeScrollভিনরাজ্যে পালিয়েও হল না শেষরক্ষা! পুলিশের জালে দেদার হুমকি দেওয়া তৃণমূল নেতা
TMC Leader Arrested

ভিনরাজ্যে পালিয়েও হল না শেষরক্ষা! পুলিশের জালে দেদার হুমকি দেওয়া তৃণমূল নেতা

তৃণমূল নেতার বাড়ির ভিতরে ছিল চিড়িয়াখানা, একাধিক দামি গাড়ি, সুইমিং পুল! তাঁকেই এবার ধরল পুলিশ

ওয়েব ডেস্ক: গ্রেফতারির (Arrest) আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হল। বাংলা ছেড়ে অন্য রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না বিষ্ণুপুরের তৃণমূল (TMC) বিধায়ক দিলীপ মণ্ডলের (Dilip Mondal)। রাজ্য পুলিশের এসটিএফ (WB Police STF) তাঁকে ওড়িশার পুরী (Puri) থেকে গ্রেফতার করেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। বুধবার পুরীর একটি হোটেলে অভিযান চালিয়ে তাঁকে পাকড়াও করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, পুরীর হোটেল লিলিতে আত্মগোপন করে ছিলেন দিলীপ মণ্ডল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় এসটিএফ। দীর্ঘদিন ধরেই তাঁর খোঁজ চালাচ্ছিল তদন্তকারী সংস্থাগুলি। অবশেষে বুধবার সকালে তাঁকে আটক করা হয়।

ভোটের ফলপ্রকাশের পর থেকেই বিতর্কের কেন্দ্রে চলে আসেন তৃণমূলের এই বিধায়ক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে বিরোধীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিতে দেখা যায়। ভিডিওতে তিনি বলতে শোনা যায়, “১৫ বছর ধরে অনেক সংযম দেখিয়েছিলাম। শান্তিতে রেখেছিলাম। কিন্তু আর তা হবে না।” বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে হুমকির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। যদিও ওই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

আরও পড়ুন: আধারের নামে ৫ হাজার হাতালেন তৃণমূল সদস্য, মল্লিকপুর থেকে গ্রেফতার আরও ২ বাংলাদেশি

ভিডিও প্রকাশ্যে আসার পর দিলীপ মণ্ডলের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়। এরপর গত ১৪ মে সকালে পৈলানে তাঁর বাড়িতে পুলিশ ও র‍্যাফ যৌথভাবে তল্লাশি অভিযান চালায়। সেই তল্লাশিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তদন্তকারীরা দাবি করেন, তৃণমূল বিধায়কের বাড়িতে বিলাসবহুল জীবনযাপনের একাধিক নমুনা দেখা গিয়েছে। বাড়ির ভিতরে ছিল ব্যক্তিগত চিড়িয়াখানা, একাধিক দামি গাড়ি, সুইমিং পুল, দোলনা সহ বিশেষ কাঠের আসবাবপত্র। এমনকি বাড়ির মধ্যে একটি কৃত্রিম গুহাও রয়েছে বলে জানা যায়। ওই অভিযানের পর থেকেই কার্যত বেপাত্তা হয়ে যান দিলীপ মণ্ডল।

এরই মধ্যে গত ১৭ মে বিধায়কের ছেলে অর্ঘ্য মণ্ডলের খোঁজে অভিযান চালায় রাজ্য পুলিশের টাস্ক ফোর্স এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশ। বকখালি ও ফ্রেজারগঞ্জ এলাকা থেকে অর্ঘ্য-সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে। এই পরিস্থিতির মধ্যেই আইনি সুরক্ষার দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিলীপ মণ্ডল। তবে শেষ পর্যন্ত পুরী থেকেই তাঁকে গ্রেফতার করা হল বলে খবর।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto