Friday, June 12, 2026
HomeBig news'নদী বন্ধন' নতুন প্রকল্প রাজ্যের, বরাদ্দ ২০০ কোটি

‘নদী বন্ধন’ নতুন প্রকল্প রাজ্যের, বরাদ্দ ২০০ কোটি

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃতীয় মেয়াদে শেষে পূর্ণাঙ্গ বাজেট (West Bengal budget 2025) ঘোষণা হল। আগামী বছর মার্চ থেকে এপ্রিল মাসে বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য এই বাজেট যথেষ্ট গুরুত্বপূর্ণ। বাজেটে কি কোনও নতুন প্রকল্প ঘোষণা হতে চলেছে, তা নিয়ে বিস্তর জল্পনা ছিল। জল্পনার অবসান ঘটিয়ে নয়া প্রকল্পলের ঘোষণা করল রাজ্য সরকার। বাজেটে নতুন প্রকল্পের ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। নতুন প্রকল্পের নাম ‘নদী বন্ধন’ (Nadi Bandhan Plan)। এই প্রকল্পে বরাদ্দ ২০০ কোটি টাকা। শুধু তাই নয় ঘাটালবাসীর জন্য সুখবর এল এই বাজাটে। ‘ঘাটাল মাস্টার প্ল্যান’-এর জন্য রাজ্য বাজেটে ৫০০ কোটি বরাদ্দ হল।

বাংলা নদীকেন্দ্রিক এলাকা। মানুষজনের কর্মসংস্থানের জন্য নতুন প্রকল্প ঘোষণা করা হল বাজেটে। ‘নদী বন্ধন’ নামে নতুন প্রকল্পের ঘোষণা করা হল রাজ্য বাজেটে। এই প্রকল্পে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাইলট প্রকল্প গ্রহণ করা হবে। নদীর ভাঙন রোধে পদক্ষেপ করা হবে এই প্রকল্পের মাধ্যমে। ‘নদী বন্ধন’ নামে প্রকল্পের মাধ্যমে বিভিন্ন নদী ও জলাশয়ের মধ্যে সংযোগ ঘটিয়ে কর্মসংস্থান করার লক্ষ্যে এই প্রকল্প। এছাড়া রাজ্যে নদী ভাঙনের সমাধানের লক্ষ্যে মাস্টার প্ল্যান প্রয়োজন বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ঘাটাল মাস্টার প্ল্যানে ৫০০ কোটি বরাদ্দ ঘোষণা করল রাজ্য সরকার। চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, দু বছরের মধ্যে সম্পূর্ণ হবে ঘাটাল মাস্টার প্ল্যান।

আরও পড়ুন: হ্যাটট্রিকের পথে রাজ্য সরকার, সরকারি কর্মচারীদের ডিএ বাড়ল ৪ শতাংশ

এবারের বাজেটই ভোট বাজেট ( West Bengal budget 2025)। তাই এবারের বাজেট থেকে নানা মহলের প্রত্যাশা ছিল। বিশেষজ্ঞ মহলের মতে সমাজে যারা আর্থিক ভাবে পিছিয়ে রয়েছে তাঁদের সার্বিকভাবে উন্নতির দিকে বিশেষ জোড় দিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মী থেকে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তা, ছাত্র, যুব, কর্মচারী, শ্রমিক, মহিলা-সহ সমাজের সর্বস্তর যাতে উপকৃত হয় বাজেটে সেই দিকে নজর দিয়েছে রাজ্য।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d