Wednesday, August 19, 2026
HomeScrollভোটের দিন বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কলকাতা
Weather Update

ভোটের দিন বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কলকাতা

বুধবার থেকে তাণ্ডব চালাবে কালবৈশাখী, ভিজবে একাধিক জেলা

কলকাতা: বাংলায় দ্বিতীয় দফার নির্বাচনের (West Bengal Election Weather) ঠিক আগেই হাওয়া বদল।তীব্র গরমের পর এবার দুর্যোগের ভ্রুকুটি গোটা রাজ্যজুড়ে। কলকাতায় মেঘলা আকাশ কখনো আংশিক মেঘলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather forecast this week) অনুযায়ী, আগামী চার দিন উত্তর ও দক্ষিণবঙ্গের (South Bengal Rain Forecast) জেলাগুলিতে ঝড়-বৃষ্টির দাপট চলবে।মেঘলা আকাশ ও দমকা বাতাসের কারণে অস্বস্তি কমতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বজ্রপাত এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। বুধবার এবং বৃহস্পতিবার কালবৈশাখীর (Kalbaishakhi Kolkata) সম্ভাবনা। ঝড়ের গতিবেগ ৫০-৬০ কিলোমিটার হতে পারে। সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা। তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
বুধবার নির্বাচনের দিন দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির আশঙ্কা।ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান ও সংলগ্ন জেলা গুলিতে। কালবৈশাখী শিলাবৃষ্টির সতর্কতা কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। নদিয়াতেও তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকাল বুধবার কলকাতায় দুপুরের পর বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বুধবার ও পরশু বৃহস্পতিবার খাস কলকাতায় কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার ছুঁতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বৃষ্টির কারণে তিলোত্তমার তাপমাত্রা একধাক্কায় ৩-৪ ডিগ্রি নামতে পারে, যা প্যাচপ্যাচে অস্বস্তি থেকে কিছুটা রেহাই দেবে শহরবাসীকে।

আরও পড়ুন: ভোটার কার্ড ছাড়া কি ভোট দেওয়া যাবে? সঙ্গে রাখবেন কোন নথি? দেখে নিন

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বড় দুর্যোগের আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দ্বিতীয় দফার ভোটের দিন কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় কালবৈশাখী-সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।বিশেষ করে পূর্ব বর্ধমান ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের গতিবেগ কোথাও কোথাও ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। অর্থাৎ, ভোটগ্রহণের দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া নির্বাচনী প্রক্রিয়ায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বৃহস্পতিবারও রেহাই নেই। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্র থেকে রবিবার পর্যন্ত পুরো দক্ষিণবঙ্গেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। বিশেষ করে বৃহস্পতিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সপ্তাহজুড়ে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। এই বৃষ্টির জেরে উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor