Wednesday, May 27, 2026
HomeBig newsSIR নিয়ে জরুরি শুনানি! কী কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট? দেখুন একনজরে
SIR

SIR নিয়ে জরুরি শুনানি! কী কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট? দেখুন একনজরে

প্রতিদিন ২৫০টি করে দাবি নিষ্পত্তি করলেও পুরো প্রক্রিয়া শেষ করতে প্রায় ৮০ দিন সময় লাগতে পারে, মন বেঞ্চের

ওয়েব ডেস্ক: এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে জরুরি শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court), মঙ্গলবার দেশের শীর্ষ আদালত এই মর্মে একাধিক মন্তব্য করে। বিচারবিভাগীয় আধিকারিকের ঘাটতির বিষয়টি তুলে ধরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল যে স্টেটাস রিপোর্ট পাঠিয়েছিলেন, তার ভিত্তিতেই সুপ্রিম কোর্ট-এর প্রধান বিচারপতি সূর্য কান্তের (CJI Surya Kant) বেঞ্চে শুনানি হয়।

শুনানিতে প্রধান বিচারপতি কান্ত জানান, নথি যাচাই ও নিষ্পত্তির কাজ শুরু হলেও বিচারকদের সংখ্যা পর্যাপ্ত নয়। আদালতে উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন ২৫০টি করে দাবি নিষ্পত্তি করলেও পুরো প্রক্রিয়া শেষ করতে প্রায় ৮০ দিন সময় লাগতে পারে। অথচ নির্বাচনসূচি সামনে থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করার উপর জোর দিয়েছে শীর্ষ আদালত।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে SIR শুনানির পর যা বললেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়

এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, প্রয়োজনে ভিনরাজ্য থেকেও বিচারবিভাগীয় আধিকারিক নেওয়া যেতে পারে। প্রতিবেশী ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে বিচারকদের পশ্চিমবঙ্গে এনে এসআইআর প্রক্রিয়ায় নিযুক্ত করার অনুমতি দেয় আদালত। পাশাপাশি তিন বছর বা তার বেশি অভিজ্ঞতাসম্পন্ন সিভিল জজ পদমর্যাদার অফিসারদেরও কাজে লাগানোর কথা বলা হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারকদের অন্তর্ভুক্তির পথও খোলা রাখা হয়েছে।

ভাষাগত সমস্যার আশঙ্কা তুলে ধরে রাজ্য সরকারের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। সরকার পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যুক্তি দেন, অন্য রাজ্য থেকে বিচারক এলে বাংলা ভাষা বোঝায় সমস্যা হতে পারে। তবে এ বিষয়ে আপাতত বিশেষ ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানায় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির মন্তব্য, ইতিহাসের নিরিখে এই অঞ্চলগুলি একসময় একই প্রশাসনিক কাঠামোর অংশ ছিল, ফলে ভাষার ধরণ থেকে কিছুটা বোঝাপড়া সম্ভব হতে পারে।

শুনানিতে আরও উঠে আসে এসআইআর প্রক্রিয়ার ব্যাপকতা। আদালত জানায়, লজিক্যাল ডিসক্রেপেন্সি এবং আনম্যাপড তালিকায় রয়েছে প্রায় ৮০ লক্ষ নাম। এর মধ্যে জেলা বিচারক ও অতিরিক্ত জেলা বিচারক পদমর্যাদার প্রায় ২৫০ জন আধিকারিককে প্রায় ৫০ লক্ষ দাবি যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে অতিরিক্ত লোকবলের প্রয়োজনীয়তা কার্যত স্বীকার করেছে আদালত। তবে কাদের নিযুক্ত করা হবে, সেই সিদ্ধান্তের ভার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ওপরই ন্যস্ত করা হয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO