Thursday, March 5, 2026
HomeScrollপুলিশের সহায়তায় পরীক্ষা দিতে পারল অন্ডালের ছাত্র

পুলিশের সহায়তায় পরীক্ষা দিতে পারল অন্ডালের ছাত্র

অন্ডাল: আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination), চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। শিক্ষার্থী জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। প্রথমদিনে বিপত্তি, রেজিস্ট্রেশন কার্ড আনতে ভুলে গেল এক ছাত্র। পুলিশের সাহায্যে পরীক্ষা দিতে পারলেন অন্ডালের ওই ছাত্র। ছোট্টু কুমার নামে অন্ডালের (Andal) ওই ছাত্র পরীক্ষা দিয়ে গিয়ে দেখে রেজিস্ট্রেশন কার্ড আনতে ভুলে গিয়েছে। পুলিশ তার রেজিস্ট্রেশন কার্ড বাড়ি থেকে আনিয়ে দিল, তারপরই পরীক্ষা কেন্দ্রে ঢুকল ছাত্র। ঘটনাটি অন্ডাল হাই স্কুলের।

সোমবার শুরু হল চলতি শিক্ষা বর্ষের মাধ্যমিক পরীক্ষা। চলবে ২২ শে ফেব্রুয়ারি পর্যন্ত । খনি অঞ্চলের দুর্গাপুর ফরিদপুর পাণ্ডবেশ্বর ও অন্ডাল ব্লকে ১৪ টি সেন্টারে প্রায় ১৫ শোর বেশি ছাত্র-ছাত্রী পরীক্ষায় দিচ্ছে। এরমধ্যে দুর্গাপুর উত্তর চক্রের চারটি পাণ্ডবেশ্বর চক্করে দুটি ও অন্ডাল চক্রে আটটি সেন্টার রয়েছে। সোমবার ছিল প্রথম পরীক্ষা। তাই এদিন নির্দিষ্ট সময়ের অনেক আগে থেকেই পরীক্ষা কেন্দ্রগুলিতে আসতে শুরু করে ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন পরীক্ষার্থীদের সমস্তরকম প্রশাসনিক সহায়তা দিতে হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে যাতে পরীক্ষার্থীরা পৌঁছাতে পারে তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাস্তার প্রতিটি মোড়ে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয় । বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখে পুলিশ আধিকারিকেরা । পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রগুলিতে ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানানো হয়।

আরও পড়ুন: আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, প্রশাসনের তরফ থেকে গ্রহণ করা হল বাড়তি পদক্ষেপ

প্রসঙ্গত, মাধ্যমিক পরীক্ষার্থীদের ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পরীক্ষা নিয়ে বহু বিধি নিষেধ লাগু করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে কোন পরীক্ষার্থী ব্যাগ অথবা অন্য কিছু নিয়ে প্রবেশ করতে পারবে না, যদি সেরকম কিছু নিয়ে আসে তাহলে তা কেন্দ্রের বাইরেই রাখতে হবে। শুধুমাত্র তাই নয়, কোন অভিভাবক পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। আডমিট কার্ড আনা বাধ্যতামূলক। তা ছাড়া দেওয়া যাবেনা পরীক্ষা।

অন্য খবর দেখুন

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80