Monday, June 8, 2026
HomeScrollশ্রীলঙ্কার প্রকল্প থেকে পিছু হটার জের, শেয়ার বাজারে ধাক্কা আদানি গোষ্ঠীর

শ্রীলঙ্কার প্রকল্প থেকে পিছু হটার জের, শেয়ার বাজারে ধাক্কা আদানি গোষ্ঠীর

নয়াদিল্লি: শ্রীলঙ্কার প্রকল্প (Sri Lanka) থেকে পিছু হটল আদানি গোষ্ঠী (Adani Group) শ্রীলঙ্কায় ৪৮৪ মেগাওয়াটের বিশাল বায়ু বিদ্যুৎ প্রকল্পের (power projects)  বরাত পেয়েছিল আদানি গ্রিন এনার্জি (Adani Green Energy) প্রকল্প থেকে পিছু হটার জের, শেয়ার বাজারে জোর ধাক্কা আদানি গোষ্ঠীর।

আদানি গোষ্ঠীর ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজের শেয়ার দরে বিরাট পতন, পড়েছে প্রায় পৌনে পাঁচ শতাংশ। শেয়ার দামে পতন হয়েছে আদানি গ্রিন, আদানি পাওয়ার, আদানি পোর্টস সহ গোষ্ঠীর অধীন প্রায় সব কোম্পানির। পতন হয়েছে আদানিদের হাতে নেওয়া মিডিয়া কোম্পানি এনডি টিভি-রও।

আরও পড়ুন: লোকসভায় ধ্বনি ভোটে পাশ নতুন আয়কর বিল

সম্প্রতি সে দেশে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বামপন্থী নেতা অনুরা কুমারা দিশানায়েক (Anura Kumara Dissanayake)। এর পরেই আদানিদের বরাত খতিয়ে দেখতে নয়া কমিটি গঠিত হয়। কমিটির মুখোমুখি হওয়ার বদলে প্রকল্প থেকেই বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল আদানি গ্রিন এনার্জি।

শ্রীলঙ্কার বিদ্যুৎ মন্ত্রক সূত্রের খবর, সেই দেশের সরকারের সঙ্গে গৌতম আদানির সংস্থার যে বিদ্যুৎ কেনা সংক্রান্ত চুক্তি হয়েছিল, তা বাতিল করে দেয় নয়া সরকার। প্রকল্পটি বাতিল করা হয়নি। এই সম্পর্কে একটি কমিটি গঠন করেছে নয়া প্রসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকে। এদিকে, ভারতে সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়ার অভিযোগে আমেরিকার আদালতে আদানিদের বিরুদ্ধে মামলা ঝুলছে। তার পরেই পদক্ষেপ নেয় শ্রীলঙ্কা।

তার পরেই কলম্বোর এই পদক্ষেপ করেছে। শুক্রবার আদানি গ্রিন এনার্জি জানিয়েছে, আমেরিকার মামলা খতিয়ে দেখার জন্য একটি আইন সংস্থাকে দায়িত্ব দিয়েছে তারা। শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমে দু’টি বায়ু বিদ্যুৎ প্রকল্প গড়ার কথা ছিল আদানি গোষ্ঠীর। ৭৪ কোটি ডলারের প্রকল্পটি ২০২৬ সালের মাঝামাঝি শেষ হওয়ার কথা ছিল। সেখান থেকে বিদ্যুৎ কেনা হবে বলে চুক্তি করেছিল সে দেশের তৎকালীন সরকার।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini