Monday, May 4, 2026
HomeBig newsঅর্জুন সিংয়ের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা! কিন্তু কেন?

অর্জুন সিংয়ের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা! কিন্তু কেন?

ওয়েব ডেস্ক: জগদ্দল গুলি কাণ্ডে (Jagaddal Shootout) নয়া মোড়। ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিংয়ের (Arjun Singh) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrent) জারি করল ব্যারাকপুর এসিজেএম আদালত (Barrackpore ACJM Court)। তদন্তকারী অফিসারের আবেদনের ভিত্তিতে বিচারক মণিকা চট্টোপাধ্যায় এই নির্দেশ দেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, গত ২৬ মার্চ রাতে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় শ্রমিকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিলেন অর্জুন সিং। তিনি অভিযোগ করেন, সেখানে দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। পালটা ধাওয়া করতেই এক যুবক আহত হন। এই ঘটনার পর থেকেই অর্জুন সিংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ।

আরও পড়ুন: প্রশাসনিক ব্যর্থতা! পাথরপ্রতিমা নিয়ে কী বললেন এডিজি?

তদন্তের স্বার্থে অর্জুন সিংকে দু’বার তলব করা হলেও তিনি হাজিরা দেননি। এরপর ভাটপাড়ার ‘মজদুর ভবনে’ গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশকর্তারা। এরপরই তিনি ব্যক্তিগত কাজে রাজ্যের বাইরে চলে যান। এদিকে, বাড়িতে পুলিশি হেনস্তার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অর্জুন সিং। যদিও এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তদন্তকারী সংস্থা।

সূত্রের খবর, বর্তমানে অর্জুন সিং ভিনরাজ্যে রয়েছেন। তবে তিনি রাজ্যে ফিরলেই গ্রেফতার হতে পারেন বলে মনে করা হচ্ছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188