Monday, May 4, 2026
HomeScrollঅপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার জোড়া খুনের সাক্ষী

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার জোড়া খুনের সাক্ষী

ওয়েবডেস্ক:  হিন্দি ফিল্মে কায়দায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার জোড়া খুনের সাক্ষী (Witness double murder) । উত্তর ২৪ পরগনা (North 24 Pargana) জেলার বসিরহাট (Basirhat) মহকুমার হাড়োয়া থানার (Harwa police station) শালীপুর গ্রাম পঞ্চায়েতের আন্দুলিয়া খালধার গ্রামের ঘটনা।  পরিবার সূত্রে খবর, ২০২৪ সালের ১৩ এপ্রিল সকাল সাড়ে ছটা নাগাদ জমি বিবাদের জেরে সাইফুদ্দিন মোল্লা এবং বছর ৩৬ এর ওসমান মোল্লাকে পিটিয়ে খুন করে প্রতিবেশীরা।

মূলত সেই ঘটনায় রাজসাক্ষী ছিলেন বছর ৩৫ এর মনসুর মোল্লা। ইদের আগের দিন অর্থাৎ ৩০ মার্চ  সন্ধ্যায় ইদের নতুন পোশাক কেনার জন্য চায়ের বাজারে গিয়েছিলেন ওই ব্যক্তি।  তারপর ওখান থেকে ফেরার পথে কলু পুকুর বোয়ালঘাটা রোডের একটি ফাঁকা জায়গায় তাকে ঘিরে ধরে কয়েকজন। তারপর তাকে মারধর করে তার বাইক এবং মোবাইল ফেলে হিন্দি ফিল্মি কায়দায় তাকে তুলে নিয়ে চম্পট দেয় তারা।

আরও পড়ুন: 2020 Delhi Riots : বিজেপি নেতা কপিল মিশ্রের বিরুদ্ধে ফের তদন্তের নির্দেশ

বিষয়টি হাড়োয়া থানার পুলিশ জানতেই শুরু হয় পুলিশি তৎপরতা অর্থাৎ পরিবারের পক্ষ থেকে একটি মিসিং মামলা দায়ের করতেই পুলিশি তদন্ত শুরু হয়।

একেবারে অপহরণের ২৪ ঘন্টার আগে দেগঙ্গা থানার কলসুর এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় আজ ভোররাতে হাড়োয়া থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করেন।

এলাকায় যাতে কোনও অশান্তি না ছড়ায় সেদিকে নজর রেখে ইতিমধ্যে এলাকায় অস্থায়ী পুলিশ মোতায়েন করা হয়েছে।

হাড়োয়া থানার পক্ষ থেকে পরিবারের সদস্যরা পরিবারের সদস্যরা জানিয়েছেন, ২০২৪ সালের ১৩ এপ্রিল ঘটা ওই ঘটনায় যারা অভিযুক্ত ছিল তারাই এই যুবককে অপহরণ করে বলে দাবি করেছেন। পাশাপাশি যুবকের মা বলেন, আমার ছেলেকে যত দ্রুত সম্ভব উদ্ধার করে আমার হাতে তুলে দেওয়া হোক পাশাপাশি দোষীদের কঠিন শাস্তির দাবি করেছেন পরিবারের সদস্যরা।

অন্যদিকে যাদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তোলা হয়েছে তারা সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে তারা বলেন, ওই যুবককে তারা আত্মগোপন রেখে তাদেরকে ফাঁসানোর চক্রান্ত হচ্ছে পাশাপাশি ইতিমধ্যে তাদের বাড়িতে ভাঙচুর হয়েছে বলেও একটি হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

ইতিমধ্যে সমস্ত অভিযোগ পেয়ে হাড়োয়া থানার পুলিশ গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

পাশাপাশি এই ঘটনার পেছনে ঠিক কি কারণ লুকিয়ে রয়েছে বা কিভাবে ওই যুবক অপহরণ হলেন  নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে সমস্তটাই জানতে গোটা ঘটনার দিকে নজর রেখেছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া যুবককে আগামীকাল বসিরহাট মহকুমা আদালতে প্রডিউস করা হবে। পুলিশের সক্রিয় ভূমিকায় যুবক উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকায় সন্তুষ্ট প্রকাশ করে পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন, হাড়োয়ার মানবাধিকার কর্মী সালাউদ্দিন মোল্লা তিনি আরও বলেন, এই ঘটনার পেছনে কি কারণ লুকিয়ে রয়েছে প্রশাসন খতিয়ে দেব এবং যথাযথ ব্যবস্থা নিক প্রশাসন।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188