Sunday, May 3, 2026
HomeScrollগরমে মেক আপ হোক... No Make Up Look

গরমে মেক আপ হোক… No Make Up Look

ক্রমশই গরমের তীব্রতা (Heat intensity)  বাড়ছে। মাঝে মধ্যে ঝড়-বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও গরমের হাত থেকে রেহাই মেলে না। এদিকে গরম বলে তো অনুষ্ঠান বাড়ি, গেট টু গেদার, পার্টি, আড্ডা থেমে থাকবে না। বাড়ির বাইরে যেতে হলে, একটু মেক আপ তো করতেই হয়। কিন্তু মেক আপ এমন হতে হবে যে, তা হবে  হালকা ও পরিচ্ছন্ন। মেক আপের মধ্যে একটা শান্ত, স্নিগ্ধ ভাব থাকতে হবে। মেক আপকে যে কখনই বোঝা বলে না মনে হয়।  কাজেই এমন মেক আপ করতে তা যেন ঘেমে নেয়ে নষ্ট না হয়।

 

আসুন জেনে নি, এই গরমে মেক আপের কিছু টিপস

 

মেক আপ হবে হালকা (Light Make up)

গরমে ভারী ও উগ্র মেক আপ না করাই ভালো। যতটা সম্ভব হালকা মেক আপ করতে হবে। মুখ প্রথমে ভালো করে ধুয়ে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে। এর পর আইস কিউব একটা রুমালের মধ্যে নিয়ে মুখে ভালো করে বুলিয়ে নিতে হবে। এতে মেক আপ ভালো করে মুখে বসবে। তার পর হালকা করে যেকোনো মশ্চারাইজার ব্যবহার করতে হবে। মেকআপ দীর্ঘ সময় ধরে রাখতে চাইলে প্রাইমার ব্যবহার করতে হবে। তাই মেকআপের শুরুতে প্রাইমার লাগিয়ে নিন। এরপর ব্যবহার করুন ফাউন্ডেশন। খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিন। এতে ত্বক মসৃণ দেখাবে। আর একটা কথা হল, কোথাও বের হওয়ার আগে অবশ্যই একবার স্নান সেরে নেবেন। আর দাঁত একবার ব্রাশ করে নেবেন। এতে নিজেকে খুব তরতাজা লাগবে।

 

আরও পড়ুন- ভিড় এড়িয়ে শান্তিতে ছুটি কাটাতে চান? জেনে নিন ভারতের এই গোপন স্বর্গগুলির ঠিকানা

চোখের মেকআপ (Eye Make Up)

রূপচর্চায় চোখের মেক আপ গুরুত্বপূর্ণ। ওয়াটারপ্রুপ কাজল ও লাইনার থেকে মাসকারা ব্যবহার করবেন। এতে চোখের সাজ লেপ্টে যাওয়ার ভয় থাকবে না। শ্যাডোর ক্ষেত্রে চেষ্টা করুন গাঢ় রংগুলো এড়িয়ে যেতে। গরমে ভারী সাজে এড়িয়ে চলবেন। হালকা বা ন্যুড শেডের শ্যাডো ব্যবহার করুন।

 

ঠোঁটের সাজ (Lip Make up) 

সব রঙের লিপস্টিক সবাইকে মানায় না। নিজের সঙ্গে মানানসই লিপস্টিক বেছে নিন। গাঢ় লাল, বেগুনি, ইত্যাদি রঙের লিপস্টিক ব্যবহার করলে বয়স্ক বেশি লাগে। তাই এগুলো বাদ দিন। ম্যাট ফিনিস লিপস্টিক ব্যবহার করুন। লিপস্টিক ব্যবহারের আগে অবশ্যই লিপ বাম ব্যবহার করবেন।

 

ফিনিশড লুক

মেকআপ করা শেষ নিজেকে আয়নার সামনে বসিয়ে ভালো করে দেখুন। সব ঠিক আছে কিনা। আর হ্যাঁ, মেকআপের শেষে অবশ্যই ফিক্সার স্প্রে করে নেবেন। আর এই গরমে চুল বেঁধে রাখারই চেষ্টা করবেন।

দেখুন আরও খবর-

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188