Tuesday, July 21, 2026
HomeScroll'Operation Sindur' সাংবাদিক বৈঠকে যা জানালেন কর্নেল সোফিয়া কুরেশি

‘Operation Sindur’ সাংবাদিক বৈঠকে যা জানালেন কর্নেল সোফিয়া কুরেশি

[h_news]

ওয়েবডেস্ক:  পহেলগাম (Pahalgam) হামলার প্রত্যাঘাত ‘অপারেশন সিঁন্দুর’ (Operation Sindur)। এই অভিযানে নারী শক্তির জয়। অপারেশনে উল্লেখযোগ্য ভূমিকা নিলেন কর্নেল সোফিয়া কুরেশি (Colonel Sophia Qureshi) ও উইং কমান্ডার ব্যোমিকা সিং (wing commander vyomika singh)।

‘অপারেশন সিঁন্দুর’ এর পরেই দেশবাসীর সামনে এই অভিযানের খুঁটিনাঁটি এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে তুলে ধরলেন কর্নেল সোফিয়া কুরেশি। কর্নেল সোফিয়া কুরেশি বলেন, ভারত যে প্রত্যাঘাত করছে সেটি ছিল কেন্দ্রীভূত, পরিমাপিত ও অ-উত্তেজক। বিশেষভাবে কর্নেল স্পষ্ট করে দেন, গোয়েন্দাদের তথ্যের উপর ভিত্তি করে কিভাবে জঙ্গিঘাঁটিগুলিকে শনাক্ত করা হয়েছে, কীভাবে আঘাত হানা হয়েছে। পাকিস্তানি সেনা ক্যাম্পে কোনও আঘাত হানা হয়নি।

২০২৫ সালের ৭-৮ মে রাতে, পাকিস্তান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অবন্তীপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথলা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাটিন্ডা, চণ্ডীগড়, নাল, ফালোদি, উত্তরলাই এবং ভূজ সহ উত্তর ও পশ্চিম ভারতের বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর চেষ্টা করেছিল। তবে ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড এবং এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা এগুলিকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়।  তবে যে আক্রমণ হয়েছে তার  ধ্বংসাবশেষ এখন পাকিস্তানি আক্রমণের প্রমাণ হিসেবে কয়েকটি স্থান থেকে উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, কর্নেল সোফিয়া কুরেশি একজন ভারতীয় সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা। সিগন্যাল ইউনিটের কর্মকর্তা। সোফিয়া কুরেশি প্রথম মহিলা অফিসার যিনি এক আন্তর্জাতিক সামরিক মহড়ায় ভারতের নেতৃত্ব দিয়েছিলেন।

আরও পড়ুন: ভারত-পাক উত্তেজনার আবহে সচিবদের নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর

কর্নেল সোফিয়া কুরেশির রক্তেই রয়েছে দেশ সেবা। তাঁর দাদু ভারতীয় সেনায় কর্মরত ছিলেন। সোফিয়ার স্বামীও মেকানাইসড ইনফ্যান্ট্রিতে কর্মরত। কর্নেল সোফিয়ার প্রশংসা করেছিলেন প্রয়াত প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত। সোফিয়ার কুরেশির প্রশংসা করেছিল সুপ্রিম কোর্টও। ২০২০ সালে শীর্ষ আদালত ভারতীয় সেনায় মহিলা অফিসারদের স্থায়ী কমিশন প্রদানের পক্ষে রায় দিয়েছিল। সেই সময় সুপ্রিম কোর্ট সোফিয়া কুরেশির দৃষ্টান্ত তুলে ধরেছিল।

সোফিয়া কুরেশি গুজরাটের ভদোদরার মেয়ে। ১৯৯৭ সালে মনোনমানিয়াম সুন্দরনার বিশ্ববিদ্যালয় থেকে জৈব রসায়নে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১৬ সালে আসিয়ান দেশগুলির মধ্যে শান্তি বজায় রাখার জন্য ভারত আয়োজিত বহু-জাতীয় ফিল্ড প্রশিক্ষণ মহড়া, এক্সারসাইজ ফোর্স ১৮-এ তাঁর দলের নেতৃত্ব দেওয়া প্রথম মহিলা অফিসার ছিলেন।

দেখুন অন্য খবর:

 

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot