Thursday, April 30, 2026
Homeপ্রতি মাসে আর করাতে হবে না FAS Tag রিচার্জ, বড় ঘোষণা মন্ত্রী...

প্রতি মাসে আর করাতে হবে না FAS Tag রিচার্জ, বড় ঘোষণা মন্ত্রী নীতিন গড়করির

ওয়েবডেস্ক- পরিবহন ব্যবস্থায় (Transportation system)  বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি (Union Minister Nitin Gadkari) । এবার থেকে প্রতি মাসে আর গাড়ির FAS Tag রিচার্জ করাতে হবে না ৷ একবার পাস করে নিলেই গোটা বছর আর কোনও খামে পোহাতে হবে না। মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, আগামী ১৫ আগস্ট থেকে ৩ হাজার মূল্যের এই ফাস্ট্যাগ রিচার্জ (FAS Tag) চালু হচ্ছে।

এর ফলে সুবিধা হবে, কারণ টোল প্লাজায় ভিড় কমবে। যাত্রীদেরও সময় বাঁচবে, দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না। এই পাস সাশ্রয়ী হবে। এক্স হ্যান্ডেলে এই খবর পোস্ট করে গড়করি জানান, ৩ হাজার মূল্যের এই FAS Tag চালু হচ্ছে। এই পাস একবার করে নিলে এক বছর পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। এই সময়ের মধ্যে ২০০ টি ট্রিপ করা যাবে। অথবা ২০০ টি ট্রিপ সম্পূর্ণ না-হওয়া পর্যন্ত এই পাসটি ব্যবহার করা যাবে ৷

বাণিজ্যিক নয়, বিশেষ করে প্রাইভেট গাড়ি যেমন জিপ, ভ্যানের কথা মাথায় রেখেই এই পাসটি তৈরি করা হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, পাসের ফলে সারা দেশে জাতীয় সড়কে দিকে যাতাযাতে আর ঝামেলা পোহাতে হবে না। এই পাস অর্থ সাশ্রয়ী।

ন্যাশনাল হাইওয়েস অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই) এবং সড়ক পরিবহণ এবং জাতীয় সড়ক মন্ত্রকের (এমওআরটিএইচ) ওয়েবসাইটে গিয়ে এই পাস অ্যাক্টিভ ও রিনিউয়াল করা যাবে। অ্যাপেও এই সুবিধা মিলবে। মন্ত্রীর কথায় টোল প্লাজায় অপেক্ষা করার সময় বাঁচবে, সুবিধা হবে যাতায়াতকারীদের। বার্ষিক পাসটি দ্রুত এবং কোনও ঝামেলা ছাড়া লক্ষ লক্ষ প্রাইভেট গাড়ির মালিকদের যাতায়াতে সুবিধা করে তুলবে।

আরও পড়ুন- আন্দামানে জ্যাকপট! রাতারাতি বদলে যাবে ভারতের অর্থনীতি?

এই পাসটি দেশের সমস্ত জাতীয় সড়কে প্রযোজ্য হবে। ফলে সারা দেশে নিরবচ্ছিন্নভাবে ভ্রমণ করা যাবে। এই বার্ষিক পাস টোল প্লাজাগুলিতে জ্যাম এবং টোল সংক্রান্ত বিরোধ কমাতে সাহায্য করবে।

যার ফলে যাত্রার অভিজ্ঞতা আরও মসৃণ হবে। বিশেষত যারা টোল প্লাজার ৬০ কিলোমিটারের মধ্যে থাকেন এবং ঘন ঘন টোল দিতে বাধ্য হন, তাদের দীর্ঘদিনের এই সমস্যাটির সমাধান হবে।

দেখুন আরও খবর-

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188