Tuesday, July 7, 2026
Homeডেঙ্গি নিয়ে আগাম সতর্ক যাদবপুর

ডেঙ্গি নিয়ে আগাম সতর্ক যাদবপুর

কলকাতা: ডেঙ্গি (Dengue) নিয়ে আগাম সতর্ক যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। বৃষ্টির জেরে ক্যাম্পাসের একাধিক জায়গায় জল জমে ডেঙ্গি হওয়ার আশঙ্কা। তাই বিভাগীয় প্রধান, অধিকর্তা ও আধিকারিকদের কাছে কর্তৃপক্ষের আবেদন, ক্যাম্পাস বা ভবনের কোথাও জল জমে থাকতে দেখলে কর্তৃপক্ষকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

আরও পড়ুন: টানা তিনদিন মেঘে ঢাকা আকাশ, ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

উল্লেখ্য, ২০২৩ সালে ডেঙ্গি আক্রান্ত হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার মৃত্যু হয়। বেশ কয়েকজন আক্রান্ত হয়ে পড়েন। হস্টেল-সহ ক্যাম্পাসের পরিবেশ সুরক্ষিত রাখতে তাই বর্ষার শুরুতেই তৎপর বিশ্ববিদ্যালয়।

অপরদিকে, রাজ্যে ডেঙ্গি আক্রান্ত সংখ্যা ১১৫ পেরিয়েছে। সদ্য এই সংক্রান্ত একটি পরিসংখ্যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বিধানসভায় পেশ করেছেন। তিনি জানিয়েছিলেন, ২০২৪-এ আক্রান্তের সংখ্যা ১,৩২৪ হলেও চলতি বছরে এই প্রবণতা হ্রাস পেয়েছে। এখনও পর্যন্ত এক কিশোরীর মৃত্যু হয়েছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d