ওয়েবডেস্ক- রাজ্যে এসআইআর (SIR) নিয়ে চাপানউতোর অব্যাহত। সম্প্রতি খসড়া তালিকা(Draft List) প্রকাশিত হয়েছে। এবার চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। সাড়ে ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে।শতাংশের বিচারে সবচেয়ে বেশি ভোটার বাদ পড়েছে কলকাতার ১১টি বিধানসভা কেন্দ্রে। সেই তালিকায় রয়েছে মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র ভবানীপুর। গত সপ্তাহেই কালীঘাটের বিএলওদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee )। তখনই এই নিয়ে খুব শীঘ্রই আলোচনা করবেন বলে জানিয়েছিলেন।
প্রথম থেকেই এসআইআর নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। এত তাড়াহুড়ো করে কেন এসআইআর এই নিয়ে বার বার সরব হয়েছেন তিনি।
চূড়ান্ত তালিকা প্রকাশের আগে ফের একবার এসআইআর ইস্যুতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরের মঞ্চ (Netaji Indoor) থেকেই মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন মতুয়াদের, আদিবাসীদের ভোটাধিকার থাকবে না?
বঙ্গবাসীর এই হেনস্থায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, বাংলা আর ইংরেজিতে তফাৎ আছে। দুই ভাষা হওয়ায় ম্যাপিং মিসম্যাচ করবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএ-২দের (BLA) সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, হিয়ারিংয়ে সময়ে যেন কোনও বৈধ ভোটার বাদ না যায়। গণতন্ত্রকে ধবংস করতে চাইছে। আদিবাদী ও মতুয়াদের (Matua Vote) ভোট কাড়ছে।
আরও পড়ুন- গাড়িতে শিকল! ঠাকুরবাড়িতে ফের বিবাদ শান্তনু-সুব্রতর
কমিশনকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ভোটের আগে বাংলাকে বদনাম করার চেষ্টা চলছে। বিজেপি সব এজেন্সিকে নিজেদের দালাল বানিয়েছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে ধবংস করার চেষ্টা চানানো হচ্ছে। অত্যাচারী দল বিজেপি। এসআইআর ইস্যুতে মমতা বলেন, যে কাজটা করতে দুবছর সময় লাগে, সেটা দু মাসে করার চেষ্টা চলছে। চালাকি করে কোনও মহৎ কাজ সম্পন্ন হয় না। কমিশনকে নিজেদের কাজে লাগাচ্ছে বিজেপি। আরও দেড় কোটি নাম বাদ দেওয়ার আবদার করেছে তারা।
নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলে মুখ্যমন্ত্রী বলেন, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ভোটের চলে গেছে। সেগুলো মনে রাখুন। অনেকে অন্যত্র চলেছে গেছেন, কিন্তু তারা প্রত্যেকেই জেনুইন। কেউ ‘A’ লিখতে গিয়ে ‘আ’ লিখেছে। কলকাতায় ভোটার লিস্ট ইংরেজিতে করেছ। একটা মহল্লা, কলোনির মানুষ, হকার তোমার ইংরেজি বুঝবে কী করে? ধরুন বাংলায় একতা। কেউ ইংরেজিতে ‘এ’ লেখে, কেউ ‘আ’ লেখে। তার জন্য আত্মহত্যা করল। মুখ্যমন্ত্রী বলেন, কমিশন প্রতিদিন নির্দেশ বদল করছে। কমিশনকে নির্লজ্জ বলে কটাক্ষ করেন তিনি। প্রতিদিন বিএলওদের অ্যাপে বদল আসছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অপদার্থ, দুরাচারি বলেও কটাক্ষ করেন তিনি।
মুখ্যমন্ত্রী তীব্র কটাক্ষ, প্রধানমন্ত্রীকে কন্ট্রোল করেন অমিত শাহ। দেশকে নিয়ন্ত্রণ করছে স্বরাষ্ট্রমন্ত্রী। কোনও পরিকল্পনা ছাড়াই কাজ হচ্ছে বলে মানুষ এত বিপদে পড়ছেন।
দেখুন ভিডিও-
–







