HomeScrollগাড়িতে শিকল! ঠাকুরবাড়িতে ফের বিবাদ শান্তনু-সুব্রতর
Matua Thakurbari Controversy

গাড়িতে শিকল! ঠাকুরবাড়িতে ফের বিবাদ শান্তনু-সুব্রতর

বিজেপি জেলা সভাপতির গাড়ির চাকায় তালা মারল দলেরই একাংশ

ঠাকুরনগর: গাড়িতে শিকল! ঠাকুরবাড়িতে (Matua Thakurbari) ঝামেলায় জড়ালেন দুই ভাই। বনগাঁর ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়ি ঘিরে এই ঘটনায় ফের দেখা দিল বিজেপির গোষ্ঠী কোন্দল। মণ্ডল সভাপতির নাম ঘোষণা করছে না জেলা সভাপতি, ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বনগাঁ জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষের গাড়িতে শিকল দিয়ে তালা দিল সুব্রত ঠাকুর (Subrata Thakur) ও তার অনুগামীরা, গাড়ি শিকল মুক্ত করা নিয়ে শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) সঙ্গে সুব্রত ঠাকুরের বাদানুবাদ।

চার মাস ধরে গাইঘাটা মণ্ডল ১ এর সভাপতির নাম ঘোষণা করছে না বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি বিকাশ ঘোষ। রবিবার দুপুরে জেলা বিজেপি সভাপতি ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুরের সঙ্গে দেখে করতে আসলে তার গাড়ীর চাকায় শীকল দিয়ে তালা দিয়ে দেন গাইঘাটা বিধানসভার বিধায়ক সুব্রত ঠাকুর ও তার অনুগামীরারা। সুব্রত ঠাকুরের দাবি, চার মাস ধরে গাইঘাটা মন্ডল ১ এর মন্ডল সভাপতি দেওয়ার কথা বলে যাচ্ছে জেলা সভাপতি বিকাশ ঘোষ। কিন্তু দিচ্ছেন না। তাকে ফোন করলে ফোন ধরছেন না। মন্ডল সভাপতি না থাকায় ওই এলাকায় তৃণমূল এবং বামেরা জায়গা পেয়ে যাচ্ছে। যার ফলে কর্মীদের মধ্যে ক্ষোভ জমেছে। আজকে কর্মীদের মধ্যে কেউ বিকাশ ঘোষের গাড়িতে তালা দিয়ে দিয়েছে। আমি তালা দিইনি ।

আরও পড়ুন: ১০০ দিনের কাজের নাম বদল! রাজভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি কংগ্রেসের

জেলা সভাপতির গাড়িতে তালা দেওয়া হয়েছে শুনে জেলা সভাপতির গাড়ির তালামুক্ত করেন কেন্দ্র প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর । সেই সময় শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর দুই ভাইয়ের মধ্যে বাগবিদণ্ড হয়। শান্তনু ঠাকুর বলেন, মন্ডল সভাপতি নিয়ে কোন অভিযোগ থাকলে সেটা বসে আলোচনা করে করা যেত। সুব্রত ঠাকুর গাড়িতে তালা দিয়ে ভালো করেনি। যদিও জেলা বিজেপি সভাপতি বলেন যা বলার শান্তনু ঠাকুর বলেছেন আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না ।

প্রকাশ্যে দুই নেতাকে এভাবে বিবাদ করতে দেখে শুরু হয় চর্চা। ফের গেরুয়া শিবিরে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগও সামনে আসে। এই বিষয়ে তৃণমূল সাংসদ মমতা ঠাকুর বলেন, আমরা আওয়াজ শুনতে পাচ্ছিলাম দুই ভাইয়ের মধ্যে চিল্লামিল্লি হচ্ছিল। জানতে পারলাম সভাপতি গাড়িতে তালা মেরে রেখেছিল। এটা বিজেপির ব্যাপার, আগামীতে আরও হবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News