Wednesday, June 10, 2026
HomeScrollক্রিসমাসে পার্কস্ট্রিট থেকে নিশ্চিন্তে বাড়ি ফিরুন, জেনে নিন শেষ মেট্রোর টাইম
Christmas 2025

ক্রিসমাসে পার্কস্ট্রিট থেকে নিশ্চিন্তে বাড়ি ফিরুন, জেনে নিন শেষ মেট্রোর টাইম

ওই দিন ব্লু লাইন ও গ্রিন লাইনে বাড়তি ট্রেন চালানো হবে

ওয়েব ডেস্ক: বড়দিনে (Christmas 2025) মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য সুখবর। ২৫ ডিসেম্বর (December 25) বিশেষ পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেলওয়ে। ক্রিসমাস উপলক্ষে পার্কস্ট্রিট (Parkstreet) ও সংলগ্ন এলাকায় ভিড় সামলাতে ব্লু লাইন (Blue Line) ও গ্রিন লাইনে (Green Line) বাড়তি ট্রেন চালানো হবে। পাশাপাশি, অনেকটাই রাত পর্যন্ত চলবে মেট্রো পরিষেবা।

মেট্রোর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ ডিসেম্বর ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে। অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ২৩ মিনিটে। সাধারণ দিনের তুলনায় এই সময়সীমা অনেকটাই বাড়ানো হয়েছে, বড়দিনের ভিড়ের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: বাংলাজুড়ে শীতের দাপট, রাজ্যে তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

ওই দিন ব্লু লাইনে মোট ২২৪টি মেট্রো পরিষেবা চালানো হবে। আপ ও ডাউন মিলিয়ে থাকবে ১১২টি করে ট্রেন। সকাল ৬টা ৫০ মিনিটে পরিষেবা শুরু হবে। দুপুর ২টো ৪০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ৭ মিনিট অন্তর মেট্রো চলবে। নোয়াপাড়া, শহিদ ক্ষুদিরাম, দক্ষিণেশ্বর ও মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে প্রথম ট্রেনের সময়সূচিতে আংশিক পরিবর্তন থাকছে।

এছাড়াও জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া হয়ে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দু’টি সরাসরি মেট্রো পরিষেবা বড়দিনেও চালু থাকবে।

গ্রিন লাইনের ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই দিন গ্রিন লাইনে মোট ২০১টি পরিষেবা চলবে। সকাল ৬টা ৩৯ মিনিট থেকে রাত ১০টা ২০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল করবে। বিকেল ৪টা ২৫ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ৬ মিনিট অন্তর মেট্রো চলবে এই রুটে। বড়দিন উপলক্ষে হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত একটি অতিরিক্ত পরিষেবাও রাখা হয়েছে।

তবে ইয়েলো লাইন, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে বড়দিনে স্বাভাবিক পরিষেবাই বজায় থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

বড়দিনে পার্কস্ট্রিট ও সংলগ্ন এলাকায় ভিড়ের কথা মাথায় রেখেই এই বিশেষ উদ্যোগ। উৎসবের রাতে যাতে যাত্রীরা নিরাপদ ও নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সেই লক্ষ্যেই মেট্রোর এই ব্যবস্থা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d