Wednesday, May 13, 2026
HomeScrollবাংলাজুড়ে শীতের দাপট, রাজ্যে তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে
Weather Update

বাংলাজুড়ে শীতের দাপট, রাজ্যে তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

রাজ্যজুড়ে নামছে তাপমাত্রা, সঙ্গে বেড়েছে কুয়াশার দাপট

ওয়েব ডেস্ক: অবশেষে রাজ্যে জাঁকিয়ে শীতের আমেজ (Winter in Bengal)। অগ্রহায়ণের শেষে শীতের দেখা মিললেও পৌষের শুরুতে তেমন ঠান্ডা না থাকায় হতাশ ছিলেন শীতপ্রেমীরা। তবে শনিবার থেকেই আবহাওয়ার ছবিটা দ্রুত বদলাতে শুরু করেছে (Weather Update)। উত্তুরে হাওয়ার জোরে রাজ্যজুড়ে নামছে তাপমাত্রা, সঙ্গে বেড়েছে কুয়াশার দাপট (Weather Forecast)।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা রয়েছে। কুয়াশার প্রভাব কিছুটা কমলে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামী দু-তিন দিনে তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। বড়দিনের সময় দক্ষিণবঙ্গে ফের পারদ পতনের ইঙ্গিত রয়েছে। বড়দিন থেকে  বছরের শেষ পর্যন্ত শীতের আমেজ ভালোমতোই অনুভূত হবে বলে পূর্বাভাস।

আরও পড়ুন: গুগলের জনপ্রিয়তা আরও বাড়াতে কলকাতায় অনুষ্ঠিত হল ‘ডেভফেস্ট ২০২৫’

দক্ষিণবঙ্গে সোমবার শীতলতম এলাকা ছিল বর্ধমান। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০.০৮ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গের সমতলে সবচেয়ে ঠান্ডা ছিল আলিপুরদুয়ার, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ে শীত আরও তীব্র—দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৪.০৮ ডিগ্রি সেলসিয়াসে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ পরিবর্তন না হলেও বৃহস্পতিবার থেকে পরবর্তী তিনদিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। উত্তরবঙ্গেও পারদ প্রায় ২ ডিগ্রি নীচে নামার সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে ভোর ও সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। কলকাতায় দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৩ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

সোমবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.০৪ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন ৭২ ও সর্বোচ্চ ৯৩ শতাংশ।

ঘন কুয়াশার কারণে ভোররাতে ও সকালে দৃশ্যমানতা কমে যেতে পারে, যা দুর্ঘটনাপ্রবণ। তাই ওই সময় বাইরে বেরোনোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। যানবাহন চালানোর সময় গতি কম রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto