Sunday, June 28, 2026
HomeScroll‘ধুরন্ধর’ গানে নিকের তাণ্ডব! জোনাস ব্রাদার্সের নাচে মুগ্ধ রণবীর সিং
Nick Jones

‘ধুরন্ধর’ গানে নিকের তাণ্ডব! জোনাস ব্রাদার্সের নাচে মুগ্ধ রণবীর সিং

আইটেম সং-এ নিক জোনাসের এই নাচ ইতিমধ্যেই নেটদুনিয়ায় আলোচনায়

ওয়েব ডেস্ক: হলিউডের (Hollywood) হার্টথ্রব, জনপ্রিয় গায়ক ও প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) জোনাসের স্বামী নিক জোনাস (Nick Jones) যে বলিউড (Bollywood) গানের বড় ভক্ত, তা নতুন নয়। এর আগেও একাধিকবার নেটদুনিয়ায় তাঁকে হিন্দি ছবির চার্টবাস্টার গানে নাচতে দেখা গিয়েছে। গ্যারি সান্ধুর ‘দে দে প্যায়ার দে’ হোক বা কোনও অনুষ্ঠানের আগে হৃতিক রোশনের ‘ওয়ার ২’-এর টাইটেল ট্র্যাক—নিকের নাচ বরাবরই নজর কেড়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Nick Jonas (@nickjonas)

এবার সেই তালিকায় নতুন সংযোজন ‘ধুরন্ধর’। অক্ষয় খান্না ও রণবীর সিংয়ের ছবির আইটেম সং-এর তালে এবার নেচে ফেললেন নিক জোনাস। শুধু নিক নন, তাঁর সঙ্গে ছিলেন ভাই জো জোনাস ও কেভিন জোনাসও। তিন ভাইয়ের একসঙ্গে নাচের এই ভিডিয়ো কার্যত ২০২৫-এ নেটদুনিয়ায় হিট বলেই মনে করছেন অনেকে।

আরও পড়ুন: বড়দিনে মুক্তি পাবে ‘হটস্পট’

 

View this post on Instagram

 

A post shared by Nick Jonas (@nickjonas)

নিক জোনাস নিজেই এই নাচের রিলটি শেয়ার করেছেন তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। ভিডিয়োটিতে ‘ধুরন্ধর’-এর আইটেম সং-এর তালে জমিয়ে পারফর্ম করতে দেখা যায় জোনাস ব্রাদার্সকে। এই গানের কোরিওগ্রাফি করেছেন জেসমিন স্যান্ডলাস ও মধুবন্তী বাগচী। ভিডিয়োর ক্যাপশনে নিক লেখেন, ‘প্রি-শো হাইপ গানটি আনলক করা হয়েছে।’

এই ভিডিয়ো দেখেই চুপ থাকতে পারেননি স্বয়ং রণবীর সিং। নিকের পোস্টে কমেন্ট করে অভিনেতা লেখেন, ‘হাহাহাহাহাহা জিজুউউউউ জান ডিইইইই!’ রণবীরের সেই মন্তব্যের জবাবে নিক লেখেন, ‘@ranveersingh ভাই! ধুরন্ধর টাইটেল ট্র্যাকটি আসছে! তোমার এবং পরিবারের জন্য ভালোবাসা। চলো যাই!’

ভিডিয়োটি দেখে প্রতিক্রিয়া দিয়েছেন ছবির পরিচালক আদিত্য ধরও। তিনি লিখেছেন, ‘ঠিক আছে… এটা আমার দিনটাকে আরও সুন্দর করে দিল।’ ছবির অভিনেত্রী সারা অর্জুন, ক্রিস্টল ডি’সুজা ও আয়েশা খানও কমেন্টে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সারা লেখেন, ‘নাহ!!! এ কী ব্যাপার?’ অন্যদিকে আয়েশা মজার ছলে লেখেন, ‘আপনি কি বড় সাহাব?’ সব মিলিয়ে, বলিউডের আইটেম সং-এ নিক জোনাসের এই নাচ ইতিমধ্যেই নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।

দেখুন আরও খবর: 

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO