Saturday, June 27, 2026
HomeScrollদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভে উত্তাল বিশ্ব হিন্দু পরিষদ
Bangladesh

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভে উত্তাল বিশ্ব হিন্দু পরিষদ

বিক্ষোভ ঘিরে কিছু সময়ের জন্য চরম উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়

ওয়েব ডেস্ক: বাংলাদেশে (Bangladsesh) হিন্দু যুবক দীপু দাসের নৃশংস হত্যার প্রতিবাদে মঙ্গলবার দিল্লিতে (Delhi) তীব্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ হাইকমিশন চত্বর। বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সদস্যরা হাইকমিশনের সামনে জড়ো হয়ে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানান। বিক্ষোভ ঘিরে কিছু সময়ের জন্য চরম উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়।

প্রতিবাদকারীদের দাবি, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর একের পর এক হামলার ঘটনা ঘটলেও সঠিক বিচার ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না। দীপু দাসের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, এই হত্যাকাণ্ড শুধুমাত্র একটি অপরাধ নয়, বরং সংখ্যালঘুদের উপর নির্যাতনের একটি উদাহরণ।

আরও পড়ুন: পাল্টা চাপ দিতে নয়াদিল্লির ভিসা কেন্দ্র বন্ধ করে দিল বাংলাদেশ

বিক্ষোভ চলাকালীন নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা ও ধাক্কাধাক্কির অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লি পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। আগে থেকেই উত্তেজনার আশঙ্কায় বাংলাদেশ হাইকমিশনের চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশ সূত্রে খবর, কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিক্ষোভকারীদের হাইকমিশন থেকে কিছুটা দূরে সরিয়ে দেওয়া হয়। গোটা ঘটনার উপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বিক্ষোভকারীরা এই ঘটনার আন্তর্জাতিক স্তরে নিন্দা ও দ্রুত বিচার দাবি করেছেন। পাশাপাশি, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের হস্তক্ষেপেরও দাবি তোলা হয়েছে। এই ঘটনার জেরে দিল্লির কূটনৈতিক এলাকায় কিছু সময় যান চলাচলেও প্রভাব পড়ে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO