Wednesday, March 25, 2026
HomeScrollওড়িশার পর ছত্তিশগড়! বাংলাদেশি তকমায় পুরুলিয়ার ৮ পরিযায়ী শ্রমিককে মারধর
Chhattisgarh

ওড়িশার পর ছত্তিশগড়! বাংলাদেশি তকমায় পুরুলিয়ার ৮ পরিযায়ী শ্রমিককে মারধর

মারের চোটে একজনের হাত পর্যন্ত ভেঙে যায়

ওয়েবডেস্ক-  ওড়িশার (Odisha) পরে এবার ছত্তিশগড় (Chhattisgarh) ! বিজেপি শাসিত রাজ্যে (Bjp Ruled State) ফের পরিযায়ী শ্রমিককে (Migrant workers) হেনস্থা! বাংলায় কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যের ফের পুরুলিয়ার (Purulia) ৮ সংখ্যালঘু পরিযায়ী শ্রমিককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। মারের চোটে একজনের হাত পর্যন্ত ভেঙে যায়।

পরে আটজনকে উদ্ধার করে রাইপুর জেলার কোতোয়ালি থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ঘটনার পরেই পুরুলিয়া জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, তিনমাস আগে ছত্তিশগড়ে রায়পুরের কোতয়ালি থানার সুরজপুরে পাউরুটি কারখানায় শ্রমিকের কাজ শুরু করেন পুরুলিয়া মফস্বল থানার চেপড়ি গ্রামের শেখ জসিম। সেখানে প্রায় দুমাস কাজ করার পর বাড়ি ফিরে আসে। কারখানায় আরও শ্রমিকের চাহিদা থাকায় মাস খানেক আগে তার ভাই শেখ আলম ছাড়াও চেপড়ি গ্রামের শেখ বাবিন ওরফে শরিফুল, শেখ জুলফিকার ও শেখ সাহিল-সহ তেঁতলো গ্রামের আরবাজ কাজী এবং আড়শা থানার ভুরসু গ্রামের শেখ মিনাল ও শেখ ইসমাইল সবাই কাজে যোগ দেন।

পরিবার সূত্রে খবর, ওই আটজন ছত্তিশগড়ের সুরজপুর এলাকার পেররী গ্রামে একটি পাউরুটি কারখানার কাজ শুরু করে। রবিবার বিকেলে কাজের পারিশ্রমিক নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে তাদের সমস্যা শুরু হয়। এর পরেই ঘটনা অন্যদিকে মোড় নেয়। এর পরেই বজরংদলের সদস্যরা ওই কারখানায় পৌঁছায়। ফের বাংলায় কথা বলার জন্য ‘বাংলাদেশি’ তকমা দিয়ে বেধড়ক মারধর করা হয়। লাঠি দিয়ে পেটানো হয়। শেখ জসিমের একটি হাত ভেঙে যায়।

আরও পড়ুন-  তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন মৌসম বেনজির নূর

চেপড়ি গ্রামের তৃণমূলের বুথ সভাপতি শেক ইকবাল বলেন, “রবিবার দুপুরে ছত্তিশগড় পুলিশের এক আধিকারিক আমাকে ফোন করে এই আটজনের নাম, ঠিকানা জানতে চান। সব কিছু তাঁকে জানিয়েছি। তাঁর কাছ থেকে বিষয়টি জানতে পারি। পরে পুরুলিয়া মফস্বল থানার আইসির সঙ্গে আমরা দেখা করি। পরিবারের তরফে প্রত্যেকের নথি পত্র পুলিশের হাতে জমা দেওয়া হয়েছে।  পরিযায়ী শ্রমিকেরা যাতে সুস্থভাবে বাড়ি ফিরতে পারেন, তার জন্য যোগাযোগ রাখছে পুলিশ, প্রশাসন ও রাজ্য সরকার।

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot