HomeBig newsতৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন মৌসম বেনজির নূর
Mausam Benazir Noor

তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন মৌসম বেনজির নূর

আজ উপরাষ্ট্রপতির হাতে ইস্তফা পত্র তুলে দিলেন মৌসম

ওয়েবডেস্ক-  তৃণমূল (TMC) ছেড়ে কংগ্রেসে (Congress) যোগদান করেছেন আগেই, আজ তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ (Rajya Sabha MP position)  থেকে ইস্তফা দিলেন মৌসম বেনজির নূর (Mausam Benazir Noor) । সোমবার বিকেলে দিল্লিতে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনের কাছে সাক্ষাৎ করে নিজের ইস্তফা পত্র তুলে দেন মৌসম। শনিবার দিল্লিতে কংগ্রেসে দলীয় কার্যালয়ে ফের হাত শিবিরে যোগ দেন মৌসম।

উপস্থিত ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার ও পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর এবং মৌসমের দাদা সাংসদ ঈশা খান চৌধুরী। কংগ্রেসে যোগ দিয়েও তৃণমূলের বিরুদ্ধে কোনও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়নি তাঁকে। উলটে তিনি জানিয়েছিলেন, তৃণমূল তাঁকে অনেক সম্মান দিয়েছে, কিন্তু এটি তাঁর পারিবার সিদ্ধান্ত তাই তিনি কংগ্রেসে আবার ফিরে এলেন। ওই দিনই তিনি জানিয়েছিলেন সোমবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন। সেই মতো আজ তিনি তাঁর পদত্যাগ পত্র উপরাষ্ট্রপতির হাতে তুলে দেন।

আরও পড়ুন-  গঙ্গাসাগর মেলায় রেলযাত্রীদের জন্য বড় সুখবর! চলবে স্পেশাল ট্রেন

মৌসম তার দলত্যাগ প্রসঙ্গে সেই দিন জানিয়েছিলেন, বাংলায় কংগ্রেসকে আরও শক্তিশালী করতে তার এই সিদ্ধান্ত। সেইসঙ্গে মামা গনিখান চৌধুরীর ঘরানার রাজনীতির ধারাকে বজায় রাখতেই তৃণমূল ছেড়ে ফের হাত শিবিরে ফেরা তাঁর। তবে মৌসমের এই আচমকা দল বদল মালদহের জেলা কংগ্রেসের একাংশ খুব একটা ভালো মনে মেনে নেয়নি। বিধানসভা নির্বাচনে সুজাপুর থেকে প্রার্থী হতে পারেন মৌসম বেনজির নূর।

শনিবার কংগ্রেসে যোগদানের সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও যথেষ্ঠ সম্মানের সঙ্গে নিতে দেখা গিয়েছিল তাঁকে। ওই দিন দুপুরেই যোগদানের আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের সদস্যপদ থেকে ইস্তফাপত্র পাঠিয়ে দেন।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News