Tuesday, June 30, 2026
HomeScrollরেজিস্ট্রেশন সম্পন্ন করেও পরীক্ষায় বসছে না বহু পড়ুয়া! কেন?
Madhyamik Exam 2026

রেজিস্ট্রেশন সম্পন্ন করেও পরীক্ষায় বসছে না বহু পড়ুয়া! কেন?

এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছে পূর্ব মেদিনীপুরে

ওয়েব ডেস্ক : ২ ফেব্রুয়ারি থেকে বঙ্গে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2026)। যা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু জীবনের এই বড় পরীক্ষার আগে শিক্ষা ব্যবস্থায় বড়সড় উদ্বেগজনক ছবি উঠে এল। রেজিস্ট্রেশন সম্পন্ন করেও পরীক্ষা দিচ্ছে না ৬,০২৪ জন ছাত্রছাত্রী (Students)। জানা যাচ্ছে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছে পূর্ব মেদিনীপুরে (East Midnapore)।

শিক্ষায় এগিয়ে থাকা পূর্ব মেদিনীপুরে (East Midnapore) মাধ্যমিক স্তরে ড্রপআউটের এই পরিসংখ্যান বেশ উদ্বেগজনক। জানা যাচ্ছে, ড্রপআউট তালিকায় ছাত্রের সংখ্যা ৩৪৬৯ ও ছাত্রীর সংখ্যা ২৫৫৫। জানা গিয়েছে, নবম শ্রেণীতেই এই পড়ুয়াদের মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন হয়ে গিয়েছিল। রেজিস্ট্রেশন করেছিল মোট ৬৭ হাজার ৪৮১ জন পড়ুয়া। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা হল ৩২ হাজার ৫৮২। আর ছাত্রীদের সংখ্যা হল ৩৪ হাজার ৮৯৯। কিন্তু তাদের মধ্যে অনেক পড়ুয়া এবার পরীক্ষায় বসছে না। ফলে পূর্ব মেদিনীপুর থেকে ২৯ হাজার ১১৩ জন ছাত্র ও ৩২ হাজার ৩৬৬ জন ছাত্রী পরীক্ষায় বসতে চলেছে।

আরও খবর : শুভেন্দুর গড়ে ফের ভাঙন! তৃণমূলে যোগ ১০ পরিবারের

জানা গিয়েছে ছাত্রদের মধ্যে অনেকে পরিযায়ী শ্রমিক। সেই কারণে তাঁরা রোজগারের জন্য চলে গিয়েছে অন্যান্য রাজ্যে। তবে জানা যাচ্ছে, এমন ধরণের বেশ কিছু পড়ুয়াকে ডেকে পাঠিয়েছেন স্কুলের শিক্ষকরা। অন্যদিকে ছাত্রীদের বিয়ে ও প্রেম করে পালানোর ঘটনার কারণে ড্রপআউটের সংখ্যা বাড়ছে বলে খবর।

এর ফলে চলতি বছর ৬১ হাজার ৪৫৭ জন ছাত্রছাত্রী (Students) পরীক্ষায় বসতে চলেছে। মোট ১১৫টি সেন্টারে পরীক্ষা চলবে। এর মধ্যে মেন সেন্টার ৬৭টি। সাবভেন্যু আরও ৪৮টি। মোট ২১টি কাস্টডিয়ানে থাকবে প্রশ্নপত্র। কিন্তু এসবের মাঝে এত জন ছাত্রছাত্রী পরীক্ষা না দেওয়ার কারণে উদ্বেগ বেড়েছে শিক্ষা মহলে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO