Wednesday, July 1, 2026
HomeScroll‘অন্ধ বাজেট’, ‘মোদির ঐতিহাসিক বাজেটের’ পাল্টা রাহুল গান্ধী
Budget 2026-2027

‘অন্ধ বাজেট’, ‘মোদির ঐতিহাসিক বাজেটের’ পাল্টা রাহুল গান্ধী

দেশের মূল সমস্যার বিষয়ই এরা অজ্ঞাত, তার মধ্যেই বাজেট পেশ

ওয়েবডেস্ক- ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট (Budget 2026-2027) ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Union Finance Minister Nirmala Sitharaman) । এই বাজেটকে ‘হাম্পটি ডাম্পটি’ বাজেট বলে তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তার থেকে কয়েকধাপ এগিয়ে এই বাজেটকে ‘অন্ধ বাজেট’ বলে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) । তীব্র সমালোচনা করে রাহুল বলেন, যুব সমাজের রোজগার নেইম কৃষকদের হালও বেহাল। দেশের মূল সমস্যার বিষয় এরা অজ্ঞাত।‘

এদিন বাজেট পেশের পর পরই রবিবার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘দেশের যুবসমাজের কোনও রোজগার নেই, ম্যানুফেকচারিং লাগাতার নিচে নামছে, বিনিয়োগকারীরা টাকা তুলে নিচ্ছে, ক্রয় ক্ষমতা হ্রাস পাচ্ছে। দেশের কৃষকদের অবস্থাও বেহাল। ভবিষ্যতের সংকটগুলিকে এড়িয়ে যাওয়া হচ্ছে। এমন একটা সময় এই বাজেট পেশ করা হচ্ছে, যেখানে এটাই স্পষ্ট যে মোদি সরকার চায় না, এই সমস্ত সমস্যা শোধরাতে।

দেশের মূল সমস্যাগুলি সম্পর্কে দেশের সরকার কিছু জানে না’। রাহুল গান্ধীর পাশাপাশি একই সুরে মোদি সরকারে বিরুদ্ধে তীব্র সরব হন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, নতুন করে কিছু ভাবার শক্তি নেই মোদি সরকারের। বাজেট পেশ হয়েছে, দেশের আর্থিক, সামাজিক, রাজনৈতিক সমস্যাগুলি সমাধানে ব্যর্থ। বাজেটে কোনও দূরদৃষ্টি সম্পন্ন পরিকল্পনা নেই। রাজনৈতিক দৃষ্টিভঙ্গির অভাব রয়েছে। নীতিগত ত্রুটি  ঢাকার মতো কোনও উদ্যোগ দেখা যায়নি।‘

এদিকে বাজেট পেশের পরেই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এই বাজেটকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রীর মতে, ‘কেন্দ্রীয় বাজেট ১৪০ কোটি ভারতীয় আকাঙ্ক্ষার প্রতিফলন। এই বাজেট সংস্কার যাত্রাকে শক্তিশালী করবে, সেই সঙ্গে বিকশিত ভারতের জন্য একটি রূপরেখা তৈরি করবে।‘

 

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO