Wednesday, April 1, 2026
HomeScrollSIR প্রক্রিয়ায় গোলমাল নিয়ে কড়া নির্দেশ, ডিজিকে ব্যক্তিগত হলফনামা দিতে বলল শীর্ষ...
Supreme Court

SIR প্রক্রিয়ায় গোলমাল নিয়ে কড়া নির্দেশ, ডিজিকে ব্যক্তিগত হলফনামা দিতে বলল শীর্ষ আদালত

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা নিয়ে ব্যাখ্যা চেয়েছে আদালত

কলকাতা: SIR সংক্রান্ত শুনানিতে ফর্ম পোড়ানো ও নির্বাচনী আধিকারিকদের হুমকি দেওয়ার অভিযোগে পুলিশি নিষ্ক্রিয়তার বিষয়টি সামনে আসতেই কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এই অভিযোগের জবাব রাজ্য পুলিশের ডিজিকে ব্যক্তিগত হলফনামা আকারে জমা দিতে বলা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, শুনানি কেন্দ্রগুলিতে ফর্ম পোড়ানো এবং দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিকদের ভয় দেখানোর একাধিক অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতেই আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা নিয়ে ব্যাখ্যা চেয়েছে আদালত।

আরও পড়ুন: ‘শাসকের বুটের তলায় পিষে যায়…’ কবিতায় বিজেপিকে নিশানা অভিষেকের

এদিকে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যের ৮,৫০৫ জন গ্রুপ–বি আধিকারিককে ডেপুটেশনে নিয়োগ করা হয়েছে। তাঁদের আগামিকাল বিকেল পাঁচটার মধ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী দফতরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

নথি যাচাই নিয়েও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয়েছে। মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং শংসাপত্র- দুটিকেই একসঙ্গে পরিচয়পত্রের প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে। পাশাপাশি আধার কার্ড ও অন্যান্য বৈধ নথিও গ্রহণযোগ্য হবে বলে জানানো হয়েছে। ভোটারদের আবেদন ও আপত্তি বিবেচনার ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের ১৯ জানুয়ারির নির্দেশ মেনে পদক্ষেপ করা হবে বলে আদালতে জানানো হয়েছে।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot