Friday, July 3, 2026
HomeScrollঘণ্টার পথ মিনিটে পৌঁছবেন, ভারতে শুরু হচ্ছে এয়ার ট্যাক্সি, কত টাকা ভাড়া?
AIR Taxi)

ঘণ্টার পথ মিনিটে পৌঁছবেন, ভারতে শুরু হচ্ছে এয়ার ট্যাক্সি, কত টাকা ভাড়া?

আগামীদিনে পরিবহন ব্যবস্থায় বিপ্লব ঘটাবে এই নয়া প্রযুক্তি

ওয়েবডেস্ক-   দিন দিন রাস্তায় গাড়ি বেড়েই চলেছে, সেই অনুযায়ী রাস্তা নেই। ঘণ্টার পর ঘণ্টা গাড়ির পিছনে দাঁড়িয়ে থাকতে হয়, ফলে অফিস যেতে দেরি। আর কত আগে বের হব অফিসের জন্য? এটাই প্রশ্ন । ফলে যেকোনও জরুরি কাজে হাতে সময় না নিয়ে বের হলে এই ট্রাফিক যন্ত্রণার সম্মুখীন হতে হবে। এবার সেই সমস্যার সুরাহা হবে।  আসছে এয়ার ট্যাক্সি (AIR Taxi)   ঘণ্টার পথ মিনিটে পৌঁছবেন, ভারতে (India) শুরু হচ্ছে এয়ার ট্যাক্সি। খুব শীঘ্রই এই পরিষেবার সুযোগ নিতে পারবে সাধারণ মানুষ, যার প্রাথমিক কাজ প্রায় শুরু হয়ে গেছে।

 

কনফেডারেশন অব ইন্ডিয়া ইন্ডাস্ট্রিজ (Confederation of Indian Industries)  এর একটি প্রস্তাব অনুসারে প্রথম পর্যায়ে গুরুগ্রাম থেকে কনৌট প্লেস হয়ে নয়ডার জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত একটি পাইলট করিডর চালু হতে পারে। যেখানে গাড়িতে যেতে ঘণ্টার পর ঘন্টা লেগে যায়, সেখানে এয়ার ট্যাক্সি অনেকটাই সুরাহা দেবে। রিপোর্ট অনুসারে, দিল্লি থেকে গুরুগ্রাম যাত্রা ৭ মিনিটের মধ্যেই সম্ভব হবে। যাত্রী পিছু ভাড়া হতে দুহাজার থেকে তিন হাজার পর্যন্ত। শুরুতে কোনও আলাদা হেলিপ্যাডের প্রয়োজন পড়বে না।

আরও পড়ুন-  ক্যান্সারের কোন কোন টিকা ভারতে রয়েছে? খরচই বা কত? দেখে নিন একনজরে

হাসপাতাল বা বাণিজ্যিক ভবনের ছাদ থেকেই ওঠানামা করতে পারবে। বিশেষ করে এই এয়ার ট্যাক্সি জরুরি চিকিৎসা পরিষেবা অথবা মেডিক্যাল ইমার্জেন্সিতে বড় সুবিধা দেবে। ডিজিসিএ- নিয়ন্ত্রণে ধীরে ধীরে এই পরিষেবাটি চালু করার পরিকল্পনা নিয়েছে। ভবিষ্যতে দিল্লি, বেঙ্গালুরু, মুম্বইয়ের মতো শহরগুলিতে এই এয়ার ট্যাক্সি পরিবহন ব্যবস্থায় নতুন দিশা দেখাবে, এতে কোনও সন্দেহ নেই।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO