Thursday, February 19, 2026
HomeScrollAI সম্মেলনে কেন বক্তব্য রাখলেন না বিল গেটস? কারণ কি এপস্টিন?
Bill Gates

AI সম্মেলনে কেন বক্তব্য রাখলেন না বিল গেটস? কারণ কি এপস্টিন?

‘গেটস ফাউন্ডেশন’-এর তরফে বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হয়!

ওয়েব ডেস্ক : দিল্লিতে চলছে এআই সম্মেলন (AI Summit)। এই সম্মেলনে উপস্থিত থাকবেন মাইক্রোসফ্ট প্রতিষ্ঠাতা বিল গেটস (Bill Gates)। কিন্তু, এই সম্মেলনে তিনি বক্তৃতা রাখবেন কি না, তা নিয়ে জোর জল্পনা চলছিল। কিন্তু সেই জল্পনার অবসান ঘটে গেল। ‘গেটস ফাউন্ডেশন’-এর (Gates Foundation) তরফে বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হল, এআই সম্মেলনে কোনও বক্তব্য রাখবেন না মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা।

গেটস ফাউন্ডেশন-এর (Gates Foundation) তরফে সমাজমাধ্যমে একটি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, “গভীর বিবেচনা শেষে এবং এআই (AI) সামিটের প্রধান অগ্রাধিকারগুলোর ওপর গুরুত্ব বজায় রাখার স্বার্থে, মিস্টার গেটস তাঁর মূল বক্তব্য প্রদান করবেন না।” সঙ্গে জানানো হয়েছে, গেটস ফাউন্ডেশন ভারতে স্বাস্থ্য এবং উন্নয়নমূলক লক্ষ্যে কাজ এগিয়ে নিয়ে যেতে দায়বদ্ধ।

আরও খবর : AI সম্মেলনে বক্তব্য রাখছেন মোদি, দেখুন সরাসরি

মূলত, বর্তমানে জোর চর্চায় রয়েছে এপস্টেইন কাণ্ড (Epstein files Case)। আর তাতে নাম জড়িয়েছে বিল গেটস-এর। তা নিয়ে তোলপাড় হয়েছে বিভিন্ন মহল। সেই কারণে গেটসকে এআই সম্মেলনে আমন্ত্রণ জানানোর বিষয়টি কেন্দ্র দেখছে বলে জানা গিয়েছিল। এর পরেই আমন্ত্রিতদের একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। কিন্তু তাতে মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতার কোনও নাম ছিল না। তবে গেটস ফাউন্ডেশনের এক মুখপাত্র এক এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ (India AI Impact Summit 2026) যোগ দেবেন বিল গেটস। এমনকি সূচি অনুযায়ী রাখবেন বক্তৃতাও।

সেই মতো ভারতে এসেছেন গেটস(Bill Gates)। এর পর অন্ধ্রের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু এবং সে রাজ্যের মন্ত্রী তথা চন্দ্রবাবুর পুত্র নারা লোকেশের সঙ্গে বৈঠক করেন তিনি। এর পর বৃহস্পতিবার বক্তৃতা দেওয়ার কথা ছিল গেটস-এর। কিন্তু শেষমেশ হচ্ছে না বলে জানিয়ে দেওয়া হল ‘গেটস ফাউন্ডেশন’এর তরফে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99