Saturday, July 11, 2026
HomeScrollমমতা-অভিষেকের পোস্টার দিয়ে বিধায়ককে পরিবর্তনের দাবি মঙ্গলকোটে! বিতর্ক
Mangalkote Poster Controversy

মমতা-অভিষেকের পোস্টার দিয়ে বিধায়ককে পরিবর্তনের দাবি মঙ্গলকোটে! বিতর্ক

ভোটের আগে পোস্টার রাজনীতি ঘিরে বিজেপি তৃণমূল দ্বন্দ্ব

মঙ্গলকোট- ভোটের (Assembly Election) আবহে রাজ্যে পোস্টার রাজনীতি। পূর্ব বর্ধমানের (East Burdwan) মঙ্গলকোটে (Mangalkote)  পোস্টার (Poster) ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক (Political Debate) । কাসেমনগর, চাণক ও বালিগ্রামসহ একাধিক এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)  ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Trinamool All India General Secretary Abhishek Banerjee) -এর ছবি সংবলিত ফ্লেক্স টাঙিয়ে স্থানীয় তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরী-র (Trinamool MLA Apurba Chowdhury ) পরিবর্তনের দাবি জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।

তৃণমূলের দাবি,  এই সমস্ত কিছুই বিজেপির চক্রান্ত। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে,  এটি সম্পূর্ণভাবে বিজেপির কারসাজি। দলের নেতা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন,  মঙ্গলকোটে তৃণমূল ঐক্যবদ্ধ রয়েছে,  দলের অন্দরে কোনও বিভেদ নেই। বাইরে থেকে পরিকল্পিতভাবে এই ধরনের উস্কানিমূলক পোস্টার লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।

তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখতে মঙ্গলকোট থানার আইসি-কে জানানো হবে। রাতের অন্ধকারে যারা পোস্টার বা ফ্লেক্স টাঙিয়েছে,  তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক তদন্তের পাশাপাশি দলীয় স্তরেও ঘটনার পেছনে কারা রয়েছে তা খুঁজে বের করার আশ্বাস দেন তিনি।

অপরদিকে বিজেপির পাল্টা জবাব, তৃণমূলের অভিযোগ সরাসরি খারিজ করেছেন বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি নেতা রানা প্রতাপ গোস্বামী। তাঁর প্রশ্ন,  বিজেপি কেন মমতা বা অভিষেকের ছবি দিয়ে পোস্টার দেবে?  বিজেপি পোস্টার দিলে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র ছবি ও পদ্মফুল প্রতীক থাকত বলেই মন্তব্য করেন তিনি।

রানা প্রতাপ গোস্বামীর দাবি,  এটি তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল। বিশেষ করে শ্যামাপ্রসন্ন লোহার (বর্তমান, বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি)ও বিধায়ক অপূর্ব চৌধুরীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে তাঁর অভিযোগ। অতীতে এই দ্বন্দ্বের কারণে দলীয় কার্যালয় বন্ধ থাকার ঘটনাও তিনি উল্লেখ করেন। রাজনৈতিক তরজা তুঙ্গে।

আরও পড়ুন-  সিপিএমে ভাঙন! প্রতীক উর-এর পর দল ছাড়বেন আরও এক নেতা!

বিজেপি নেতার বক্তব্য,  তাদের লক্ষ্য কোনও নির্দিষ্ট বিধায়কের পরিবর্তন নয়,  বরং রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সামগ্রিক সরকার পরিবর্তনের দাবিই তাদের মূল রাজনৈতিক অবস্থান। অন্যদিকে তৃণমূল এই ঘটনাকে বিজেপির ষড়যন্ত্র বলেই দাবি করে আসছে।

মঙ্গলকোটের এই পোস্টার বিতর্ক ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। প্রশাসনিক তদন্তে কী উঠে আসে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto