Wednesday, April 15, 2026
HomeBig newsউত্তর কলকাতায় ৪ লক্ষ ৭ হাজার, বাঁকুড়ায় ১ লক্ষ ১৮ হাজার নাম...
Bengal SIR Final Voter List

উত্তর কলকাতায় ৪ লক্ষ ৭ হাজার, বাঁকুড়ায় ১ লক্ষ ১৮ হাজার নাম বাদ

ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা, কোথায় কত নাম বাদ গেল?

কলকাতা: ধাপে ধাপে রাজ্যের বিভিন্ন জেলায় প্রকাশিত হচ্ছে SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা(Bengal SIR Final Voter List)। নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে খবর, উত্তর কলকাতা থেকে বাদ প্রায় ১৭ হাজার ভোটারের নাম।অফলাইনে প্রকাশিত হয়েছে তালিকা। ডিএম, বিডিও অফিসে চূড়ান্ত তালিকার হার্ড কপি পৌঁছে গিয়েছে। ব্লকে ব্লকে বিএলও-দের হাতে তুলে দেওয়া হচ্ছে চূড়ান্ত তালিকা। সেই তালিকা সংগ্রহ করে বুথের উদ্দেশে রওনা দিচ্ছেন বিএলওরা।SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা সংক্রান্ত যে কোনও রকম গন্ডগোল এড়াতে রাজ্যের ৪ জেলায় পাঠানো হয়েছে ৪ সিনিয়র IPS। তালিকায় মালদা, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ এবং কোচবিহার। রাজ্যে মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ। খসড়ায় নাম বাদ পড়েছে ৫৮ লক্ষের। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, চূড়ান্ত এসআইআর তালিকায় মোট ৭ কোটি ৮ লক্ষের নাম প্রকাশ হয়েছে।

কলকাতা

উত্তর কলকাতায় (North Kolkata Final Voter List) ৪ লক্ষ ৭ হাজারের নাম বাদ গিয়েছে। খসড়ায় বাদ গিয়েছে ৩ লক্ষ ৯০ হাজারের নাম। বাকি এসআইআরের চূড়ান্ত তালিকায় ১৭ হাজারের নাম বাদ গিয়েছে। সূত্রের খবর, দক্ষিণ কলকাতায় (South Kolkata Final Voter List) খসড়া তালিকা থেকে মোট ২ লক্ষ ১৯ হাজার ২০৭ জন ভোটারের নাম বাদ গিয়েছে। ৩২০৭ জন ভোটারের নাম মুছে দেওয়া হয় পরে।

দক্ষিণ ২৪ পরগনায়

খসড়া তালিকায় দক্ষিণ ২৪ পরগনায় সর্বাধিক ভোটার বাদ গিয়েছে।। যার মোট সংখ্যা ৮ লক্ষ ১৮ হাজার ৪৩২।তা নিয়েই ইতিমধ্যে প্রতিক্রিয়া দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা।। ইলেকশন কমিশন পরিকল্পিত ভাবে নাম বাদ দিয়েছে বলে জানান সওকাত মোল্লা।। পরিকল্পনা করে ভোটারের নাম বাদ দিলেও দক্ষিণ ২৪ পরগণায় ৩১টি আসনে ৩১টি তৃণমূল কংগ্রেস জিতবে বলে দাবি সওকাত মোল্লার।

উত্তর ২৪ পরগনার

ধাপে ধাপে রাজ্যের বিভিন্ন জেলায় প্রকাশিত হচ্ছে SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা। অশান্তি এড়াতে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার মিনাখা থানার বাসন্তী হাইওয়েতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু।

হুগলি

এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা গেলো হুগলি জেলায় ১৫ হাজার ৯৩২ জনের নাম পুরোপুরি বাদ গেছে। এখন মোট ভোটার দাঁড়ালো ৪৪ লাখ ৪০ হাজার ২৯৩ জন।যাদের নাম ভোটার তালিকায় রয়েছে।এর মধ্যে ১ লাখ ৭৩ হাজার ৬৪ জন ভোটার আছে এডজুডিকেশানে।হুগলি জেলায় এসআইআর এর আগে ভোটার ছিল ৪৭ লাখ ৭৫ হাজার ৯৯ জন। খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায় ৩ লাখ ১৮ হাজার ৮৫৩ জনের নাম বাদ গেছে।যাদের মধ্যে মৃত স্থানান্তরিত খোঁজ মেলেনি এমন ভোটার ছিল।

নদিয়া

নদিয়ায় (Nadia Final Voter List) ২ লক্ষ ৭০ হাজারের নাম বাদ। লজিক্যাল ডিসক্রেপেন্সির গেরোয় ৬০ লক্ষের নথি অমীমাংসিত।এসআইআর প্রক্রিয়ায় মোট ৪৪,১৮,৮৩৮ জনের নাম তালিকাভুক্ত ছিল। পরবর্তী পর্যালোচনার পর বর্তমানে তালিকায় রয়েছে ৪১,৪৫,০০০ জন। প্রথম ধাপে ২,১৬,০০০ জনের নাম বাদ দেওয়া হয়। এরপর দ্বিতীয় পর্যায়ে আরও ৬২,৩১৬ জন বাদ পড়েন। পরবর্তীতে পুনরায় যাচাই করে ৫,১০৮ জনকে তালিকায় সংযোজন করা হয়েছে। সব মিলিয়ে মোট ৫৭,২০৮ জনের নাম তালিকা থেকে বাদ গেছে। এছাড়াও প্রায় ২,৫০,০০০ জনের নথি বর্তমানে যাচাই প্রক্রিয়াধীন রয়েছে, যার দায়িত্বে আছেন ২৫ জন বিচারক।

আরও পড়ুন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ শুরু, কোথায় বাদ কত নাম?

ঠাকুরনগর

সবথেকে বেশি নাম আনম্যাপড হয়েছিল ঠাকুরনগরে। জেলা প্রশাসন সূত্রে খবর, প্রায় ৩০ হাজারের মতো নাম বাদ গিয়েছে। আতঙ্কে রয়েছেন ঠাকুরনগরের বাসিন্দারা।

বাঁকুড়া

বাঁকুড়ায় (Bankura Final Voter List) বুথে বুথে প্রকাশ পেল ভোটার তালিকা। বাঁকুড়ায় প্রায় ১ লক্ষ ৩৫ হাজার নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। সেখানে প্রায় ২৯ লক্ষ ভোটারের নাম প্রকাশ করা হয়েছে কমিশনের তরফে। বাঁকুড়া জেলায় অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত, ডুপ্লিকেট ভোটার৩৯ হাজার আনম্যাপড বা লজিক্যাল ডিসক্রিপেন্সি যার নিস্পত্তি করছেন বিচারকরা।

পশ্চিম বর্ধমান

জেলা শাসক ও মহকুমা শাসকের দফতর ছাড়াও বিভিন্ন বুথে বুথে চূড়ান্ত ভোটার তালিকা ধাপে ধাপে প্রকাশ হচ্ছে। পশ্চিম বর্ধমানে মোট ভোটার ছিল – ২৩ লক্ষ ২৭ হাজার ১১১, প্রথম খসড়ায় নাম বাদ -৩ লক্ষ ৬ হাজার ১৪৬, এসআইআর শুনানি চলাকালীন নাম বাদ – ১৪ হাজার ৭৯, বর্তমানে মোট ভোটার – ২০ লক্ষ ১৮ হাজার ৫২১। এর মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ১ লক্ষ ৩৭ হাজার ৫৩৯। মোট ভোটার বাদ পড়েছে – ৩ লক্ষ ২০ হাজার ২২৫ অর্থ্যাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির পর মোট ভোটার থেকে আরও ভোটার বাদ পড়তে পারেন।

পূর্ব মেদিনীপুর

শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে খসড়ার তুলনায় চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে বেশি ভোটারের নাম। নির্বাচন কমিশনের তথ্য বলছে, খসড়া তালিকা থেকে বাদ ছিল ১০, ৫৯৯ জনের নাম। আর চূড়ান্ত ভোটার তালিকায় আরও ৩৯৫ জনের নাম বাতিল হয়েছে। সবমিলিয়ে ১০,৯৯৪ জন ভোটার বাদ পড়েছেন নন্দীগ্রাম কেন্দ্র থেকে। নন্দীগ্রাম ১ ব্লকে অ্যাজুডিকেশন বা বিচারাধীন ৮৮১৯ জন। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা ২ লক্ষ ২৫ হাজার ৯৩৬। খসড়া তালিকায় ১ লক্ষ ৪১ হাজার ৯৩৬ জনের নাম বাদ ছিল। চূড়ান্ত তালিকায় তা অনেকটাই বাড়ল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99