Saturday, August 8, 2026
HomeScroll‘তাজ হোটেলে বোমা রাখা হয়েছে’, ফোনে হুমকি ঘিরে চাঞ্চল্য মুম্বইয়ে
Mumbai

‘তাজ হোটেলে বোমা রাখা হয়েছে’, ফোনে হুমকি ঘিরে চাঞ্চল্য মুম্বইয়ে

তাজ হোটেলে তল্লাশি চালাল পুলিশ ও বম্ব স্কোয়াড

ওয়েব ডেস্ক : মুম্বইয়ের (Mumbai) ঐতিহ্যবাহী তাজ হোটেলে (Taj Hotel) বোমা হামলার হুমকি ঘিরে রবিবার ভোরে চাঞ্চল্য ছড়ায়। নবি মুম্বই পুলিশ (Police) কন্ট্রোল রুমে এক ব্যক্তি ফোন করে দাবি করেন, “দাউদ তাজ হোটেলে বোমা রেখেছে।” খবর পাওয়ার পরই মুম্বই পুলিশ-সহ একাধিক নিরাপত্তা সংস্থা সতর্ক হয়ে যায়। তবে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর হোটেল চত্বর থেকে কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। পরে পুলিশ জানায়, হুমকিটি ভুয়ো ছিল।

পুলিশ সূত্রে খবর, রাত প্রায় ১২টা ১৩ মিনিটে ওই ফোনটি আসে। সঙ্গে সঙ্গে খবর পৌঁছে দেওয়া হয় মুম্বই পুলিশের (Police) মূল কন্ট্রোল রুমে। এরপর কোলাবা পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ এবং বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড (BDDS)-এর দল দ্রুত তাজ হোটেলে পৌঁছে যায়। হোটেলের লবি, সুইমিং পুল, ব্যাঙ্কোয়েট হল, রেস্তোরাঁ, পার্কিং এলাকা এবং বাইরের অংশে ব্যাপক তল্লাশি চালানো হয়।

আরও খবর : ‘এক দেশ, এক ভোট’ ২০২৯ থেকেই? বাংলা-সহ একাধিক বিধানসভার মেয়াদ কমার ইঙ্গিত সংসদীয় কমিটির

জানা গিয়েছে, হুমকিদাতা নবি মুম্বইয়ের তুরভে এলাকা থেকে ফোন করেছিল বলে প্রাথমিক অনুমান। যে মোবাইল নম্বর থেকে ফোন এসেছিল, তার সূত্র ধরে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। তুরভে থানার সঙ্গে সমন্বয় করে ফোনকারীকে গ্রেফতারের জন্য তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, মুম্বইয়ের কোলাবা এলাকার এই তাজ হোটেল (Taj Hotel) ২০০৮ সালের ২৬/১১ জঙ্গি হামলা হয়েছিল। সেই ঘটনায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিল। বহু মানুষ আহত হয়েছিলেন। এর আগে দিল্লির ঐতিহাসিক লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। সেখানেও তল্লাশির পর কোনও বিস্ফোরক না মেলায় সেটিকে ভুয়ো হুমকি বলে ঘোষণা করা হয়।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor