Sunday, March 1, 2026
HomeScroll‘বিয়ন্ড এক্সট্রাঅর্ডিনারি’! ধুরন্ধর ২ দেখে আবেগে ভাসলেন ইয়ামি
Dhurandhar 2

‘বিয়ন্ড এক্সট্রাঅর্ডিনারি’! ধুরন্ধর ২ দেখে আবেগে ভাসলেন ইয়ামি

সিক্যুয়েলে ফের হামজা আলি মাজারির ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে

ওয়েব ডেস্ক: ধুরন্ধরের বিপুল সাফল্যের পর এবার চোখ সিক্যুয়েলের দিকে। Dhurandhar: The Revenge ওরফে ধুরন্ধর ২ ইতিমধ্যেই বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি। ১৯ মার্চ মুক্তির আগে ছবিটি দেখে প্রথম রিভিউ দিলেন পরিচালক আদিত্য ধর-এর (Aditya Dhar) স্ত্রী, অভিনেত্রী ইয়ামি গৌতম (Yami Gautham)—আর তাঁর কথায়, এই স্পাই থ্রিলার ‘beyond extraordinary’।

সিক্যুয়েলে ফের হামজা আলি মাজারির ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। লিয়ারি দখলের লড়াইকে ঘিরেই এগোবে গল্প। ছবিতে রয়েছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, সারা অর্জুন, আর. মাধবন ও রাকেশ বেদি।

আরও পড়ুন: বিয়েতে ঐতিহ্য ও রাজকীয় সাজ ফেরালেন বিজয়

ইয়ামি জানিয়েছেন, ধুরন্ধরের স্ক্রিপ্ট প্রথম পড়েই তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। তখন তিনি Article 370-এর শুটিং করছিলেন। “মাত্র ৪০ পাতার স্ক্রিপ্ট পড়ে আমার চোখে জল এসে গিয়েছিল। আমি কিছু বলতে পারিনি, কিন্তু আমার প্রতিক্রিয়াই যথেষ্ট ছিল আদিত্যর কাছে,” বলেন তিনি।

ধুরন্ধর ২ নিয়ে ইয়ামির প্রতিক্রিয়া আরও তীব্র। তাঁর কথায়, “আমি ইতিমধ্যেই ছবিটা দেখেছি। এটা extraordinary-এরও বাইরে। আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। সেদিন আমার ফ্লাইট ছিল, তাই সঙ্গে সঙ্গে আদিত্যকে কিছু বলতে পারিনি। পরে প্লেনে বসেও কিছুতেই মন দিতে পারছিলাম না। শুধু ভাবছিলাম, ল্যান্ড করার পর কী বলব ওকে। এই ছবি দর্শকদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হতে চলেছে।”

এর আগে শোনা গিয়েছিল, সিক্যুয়েলে ইয়ামি গৌতমের একটি ক্যামিও থাকতে পারে। যদিও তিনি সরাসরি কিছু নিশ্চিত করেননি, তবে ১৯ মার্চ তাঁর “একটি গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট” আছে বলে ইঙ্গিত দিয়েছেন। মজার ছলে বলেছেন, “সিনেমা হলে আপনাদের সঙ্গেই দেখা হবে।” সব মিলিয়ে, মুক্তির আগেই ধুরন্ধর ২ ঘিরে উত্তেজনা তুঙ্গে। এখন দেখার, ১৯ মার্চ বড়পর্দায় এই স্পাই থ্রিলার দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে।

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola