Monday, June 1, 2026
HomeScrollচূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বিস্ফোরক অভিষেক!
Abhishek Banerjee

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বিস্ফোরক অভিষেক!

বিজেপি নেতারা আগে থেকেই টার্গেট সেট করে দিয়েছিলেন, অভিযোগ অভিষেকের

ওয়েব ডেস্ক : দীর্ঘ টালবাহানা, রাজ্য-কমিশনের চরম দ্বন্দ্ব, শীর্ষ আদালতের হস্তক্ষেপ এই পরিস্থিতির পরে শনিবার প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List)। নতুন তালিকায় বাদ গিয়েছে আরও পাঁচ লক্ষ্যের বেশি মানুষের নাম। সঙ্গে এখনও কমিশনের বিবেচনাধীনে রয়েছেন বহু ভোটার। আর এ সব নিয়ে রবিবার কমিশন (Election Commission) ও বিজেপিকে (BJP) আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি আরও অভিযোগ করেছেন, বিজেপি নেতারা আগে থেকেই টার্গেট সেট করে দিয়েছিলেন। আর সেই মতো তালিকা থেকে নাম বাদ দেওয়া হতে পারে।

এদিন অভিষেক (Abhishek Banerjee) অভিযোগ বলেছেন, ভোটারদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা (টার্গেট) বেঁধে দিয়েছে বিজেপি (BJP)। সঙ্গে তিনি একটি ভিডিয়ো দেখান, যেখানে অমিত শাহ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুরদের বলতে শোনা গিয়েছে, কত নাম বাদ পড়বে। ১ কোটি ২০ লক্ষের একটি হিসাব শোনা গিয়েছে তাঁদের মুখে। অভিষেকের দাবি, খসড়া তালিকা, চূড়ান্ত তালিকা আর বিচারাধীন তালিকা মেলালে প্রায় ওই সংখ্যক ভোটারদেরই নাম বাদ দিতে চলেছে কমিশন।

সময়সীমা পেরিয়ে গেলেও কীভাবে ফর্ম ৭-এর মাধ্যমে নাম দেওযা হয়েছে, তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন অভিষেক (Abhishek Banerjee)। এছাড়া এদিন রিচা ঘোষের প্রসঙ্গও তোলেন তিনি। কারণ ভারতের তারকা ক্রিকেটারের নামও ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রয়েছে। এ নিয়ে কমিশনকে তোপ দাগেন অভিষেক। তাঁর কটাক্ষ, “তা হলে তো ভারতের বিশ্বকাপটাই বিচারাধীন।” সঙ্গে তিনি অভিযোগ করেছেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিজেপির অঙ্গুলিহেলনে চলছে। এদিন অভিষেক আরও জানিয়েছেন, যে প্রথম চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে, সেটা তিনি জমা করবেন সুপ্রিম কোর্টে।

আরও খবর : ভোটের নির্ঘণ্ট ঘোষণা কবে? সোমেই বৈঠকে বসছে কমিশন

এদিন অভিষেক (Abhishek Banerjee) আরও বলেছেন, সুপ্রিম কোর্ট বলেছিল, “সুপ্রিম কোর্ট বলেছিল, অমীমাংসিত নামগুলি যাচাইয়ের জন্য বিচারপতিদের কাছে যাবে। ২১ ফেব্রুয়ারির পর যেসব নাম জমা পড়বে, সেগুলো নিয়ে প্রশ্ন থাকবে। আগের ভোটারদের জটিলতার নিষ্পত্তি হয়ে গিয়েছে। সেই হিসেবে ১৪ লক্ষ নাম ছিল অমীমাংসিত। ইআরও, এইআরও-রা যতটা পেরেছেন সমাধান করে দিয়েছেন। কিন্তু কোন জাদুকাঠিতে এই ১৪ লক্ষ বেড়ে ৬০ লক্ষ হল? কাদের কথায়, কাদের চাপে, কাদের অঙ্গুলিহেলনে এই বাড়তি নাম অ্যাডজুডিকেশনে ঢোকানো হল?”

বিজেপি প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছেন অভিষেক। সঙ্গে দাবি করেছেন, যারা বিজেপিকে ভোট দেয় না, তাঁদের নাম বাদ দেওযা হয়েছে। কয়েকটি বিধানসভা কেন্দ্রের পরিসংখ্যানও তপুলে ধরেন তিনি। এর সঙ্গে গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ করে অভিষেক বলেন, “এসআইআর-ই করুন বা এফআইআর, ২০২৬-এ আপনারা ৫০-এর নীচে নেমে যাবেন। এক বছর আগে যা বলেছি, আজও তাই বলছি।”

অভিষেক আরও জানিয়েছেন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ৬ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো চ্যানেলে প্রতিবাদ কর্মসূচি নিয়েছেন। অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় বসবেন তিনি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO