Saturday, April 25, 2026
HomeBig newsSIR মামলার শুনানি, কী জানাল সুপ্রিম কোর্ট?
SIR Verdict

SIR মামলার শুনানি, কী জানাল সুপ্রিম কোর্ট?

আপনারা বড্ড দ্রুত মামলা ফাইল করেছেন: প্রধান বিচারপতি

ওয়েবডেস্ক-  আজ সুপ্রিম কোর্টে (Supreme Court)  এসআইআর মামলার (SIR Verdict)  শুনানি। এই দিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচি (Chief Justice Suryakanta Justice Jayamalya Bagchi) ও বিচারপতি মহাদেবনের বেঞ্চে এই মামলার শুনানি হয়। মামলাগুলির মধ্যে বাংলার  মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দায়ের করা আবেদনও রয়েছে। সেই সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের ভোটারদের নাম বাদ পড়া সংক্রান্ত আরও দু’টি পৃথক মামলা।

শুনানির শুরুতেই এ দিন প্রধান বিচারপতি বলেন, ‘‘আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, যেখানে উভয় পক্ষকেই সন্দেহ করা হচ্ছে।

এদিন রাজ্য সরকারের হয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন, বর্ষীয়ান আইনজীবী মেনেকা গুরুস্বামী বলেন, ৬০ লাখ নাম বাদ দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতি, আপনারা বড্ড দ্রুত মামলা ফাইল করেছেন। আমরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির থেকে জানতে পেরেছি ইতিমধ্যে ১০ লক্ষ নামের নিস্পত্তি হয়ে গেছে।

আইনজীবী গুরুস্বামী বলেন, আমরা কোনও আপিল ফাইল করিনি। আমরা যা বুঝতে পারছি এখন জুডিশিয়াল অফিসারদেরদের আরো ৫০ লক্ষ নামের নিস্পত্তি করতে হবে। ৪৮ লক্ষ নাম এখানে বিচারাধীন (এডজুডিকেশনে) রয়েছে যারা ২০০২ সালে ভোটার ছিল। এমনকি লাস্ট নির্বাচনেও তারা ভোট দিয়েছেন। প্রধান বিচারপতি, সেই জন্যই এসআইআর।

এসআইআর মামলার শুনানিতে রাজ্যের প্রতি তিরষ্কারের মুখে পড়লেন আইনজীবী গুরুস্বামী। সুপ্রিম কোর্ট বলে, কোন সাহসে বিচারবিভাগীয় আধিকারিকদের নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। কার্যত ক্ষমা চাইলেন আইনজীবী মানেকা গুরুস্বামী। প্রায় ৪০ লক্ষ ম্যাপড ভোটারদের অ্যাডজুডিকেশন তালিকায় রাখা হয়েছে। এঁরা আগে ভোট দিয়েছেন। কোর্ট বলছেন, এই জন্যই তো এসআইআর-এ বৈধরা থাকবেন, অবৈধরা বাদ পড়বেন।

আরও পড়ুন- নির্বাচন পর্ব, পশ্চিমবঙ্গের গর্ব’: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা কোনও আপিল ফাইল করিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আবেদন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির রিপোর্ট অনুযায়ী ১০ লাখের সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করা হোক। যাদের নাম বাতিল হয়েছে তারা যেন সিও-র কাছে আপিল করার সুযোগ পায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, গত ২৪ ফেব্রুয়ারির সুপ্রিমকোর্টের নির্দেশ একটু দেখুন।

বিচারপতি জয়মাল্য বাগচি, আমরা পরিষ্কার নির্দেশে জানিয়েছি ২৮ ফেব্রুয়ারির তালিকা অন্তিম তালিকা নয়। একটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের উদ্বেগ হচ্ছে এখনও কোন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়নি। যদিও কাউকে বাদ দেওয়া হয় তাহলে কেন বাদ দেওয়া হল, আপিল করার সুযোগ দিতে হবে তো! প্রধান বিচারপতি, আপিল করার সুযোগ পাবেন।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ১০ লক্ষ নামের নিস্পত্তি হয়েছে তাহলে সেই দশ লাখের নাম প্রকাশ করা যেতো। আমরা চাইছি অবিলম্বে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হোক। এ বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যদি আবেদন করতে বলেন আমরা তাই করব। যাদের নাম বাদ যাচ্ছে তাদের আপিল করার বিষয়ে যদি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে তাহলে আবেদন জানাব।

বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আগে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে দিন। এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়নি।

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot